দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রী গণধর্ষণের ঘটনায় চিহ্নিত মূল অভিযুক্ত! শুনানিতে চাঞ্চল্যকর তথ্য সামনে
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হননি বলে পুলিশ আগেই জানিয়েছিল। টিআই প্যারেডে নির্যাতিতা এক সহপাঠীকে ধর্ষক হিসেবে চিহ্নিত করেছেন। সোমবার আদালতের শুনানিতেও তরুণীর আইনজীবী এই সহপাঠীকেই মূল ধর্ষক বলে দাবি করেন।
গত শুক্রবার দুর্গাপুর উপ-সংশোধনাগারে টিআই প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে নির্যাতিতা অভিযুক্তদের শনাক্ত করেন। সোমবার আদালতে টিআই প্যারেডের রিপোর্ট জমা পড়ে। নির্যাতিতা ছাত্রীর আইনজীবী পার্থ ঘোষ জানান, "টিআই প্যারেডের প্রতিবেদন খোলার পর দেখা যায়, আমার মক্কেল তার এক সহপাঠীকেই ধর্ষক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বাকি চার অভিযুক্তকেও ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় শনাক্ত করেছেন।"

এদিন মোট ছয়জন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল। যার মধ্যে ধর্ষক হিসেবে চিহ্নিত সহপাঠীও ছিল। তবে, আইনজীবীদের কর্মবিরতির কারণে তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। যদিও মামলার শুনানি হয়েছে। অভিযুক্তদের পক্ষে এদিন কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।
এই প্রসঙ্গে নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলেন, "একজন ধর্ষণ করেছে বলে বাকিরা রেহাই পেয়ে যাবে এমনটা নয়। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ওই কাজে সাহায্য করেছে। তাই তারাও সমান অভিযুক্ত।"
প্রসঙ্গত গত ১০ অক্টোবর ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। নির্যাতিতার সহপাঠী পালিয়ে যাওয়ায় পুলিশ তার দিদির মোবাইল ফোন আটক করে। সূত্র অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে ওই সহপাঠী তার দিদির সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল। দিদির মোবাইলের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications