সাগরে ঘনীভূত নিম্নচাপ! উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হল সতর্কতা

সাগরে ঘনীভূত নিম্নচাপ! উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে তার প্রভাব পড়তে চলেছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এর জেরে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 রবিবারের জন্য সতর্কবার্তা

রবিবারের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে রবিবারে জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ওড়িশায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, বিহার ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে।

সোমবারের জন্য সতর্কবার্তী

সোমবারের জন্য সতর্কবার্তী

আবহাওয়া দফতরের তরফে সোমবারের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ওড়িশায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, বিহার, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে।

 মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তী

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তী

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের কাণে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে আগামী ৪৮ ঘন্টায় তাঁরা যেন সমুদ্রে না যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+