দ্বিচারিতার রাজনীতি করি না! ফের একবার আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ফের একবার আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন লোকসভা থেকে বেরিয়ে অভিষেক বলেন, তিনি আগেও বলেছিলেন শ্বেতপত্র প্রকাশ করা উচিত।
এব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কথার উল্লেখ করেন। যেখানে সীতারমন বলেছেন, গত ১০ বছরের বাংলার সরকারকে কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার তা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি।

অভিষেকের প্রশ্ন
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করে বলেন, বাংলায় হেরে যাওয়ার পরে ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ আর্থিক বছরে বাংলার সরকারকে ১০০ দিনের কাজ এবং আবাসন প্রকল্পের জন্য কত টাকা দেওয়া হয়েছে? এব্যাপারে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা উচিত এবং প্রশ্নের উত্তর দেওয়া উচিত।
#WATCH | Delhi: TMC MP Abhishek Banerjee says, "I had said earlier also that the white paper should be published, she (Nirmala Sitharaman) said that we gave several thousand crores of rupees to Bengal in 10 years but the state government could not use it properly. I ask her how… pic.twitter.com/80l1mvBIzy
— ANI (@ANI) July 30, 2024
প্রতিশোধমূলক রাজনীতি বিজেপির
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় হেরে যাওয়ার পরে প্রতিশোধমূলক রাজনীতি শুরু করেছে। তারপর থেকে তারা একশো দিনের কাজে এক পয়সাও ছাড়েনি। উপরন্তু আবাস যোজনায় প্রায় ১১ লক্ষ মানুষ তালিকা পাঠানোর পরে দেড় বছর হয়ে গেলেও এক পয়সাও বরাদ্দ করা হয়নি। তিনি বলেন, যদি কেন্দ্রীয় সরকার দাবি করে, তারা টাকা দি.য়েছে, তবে তার শ্বেতপত্র প্রকাশ করুক তারা।
নীতি-বৈঠকে মমতাকে বাধা
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী শাসিত রাজ্যগুলি থেকে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী দিন দুই আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশ, গোয়া, অসমের মুখ্যমন্ত্রীদের ১৫ থেকে ২০ মিনিট করে বলার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা সময় বেল বেজে ওঠে। তাঁকে পাঁচ মিনিটের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আচরণ গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন তিনি।
লোকসভা ভোটের প্রচারেও ছিল একই ইস্যু
লোকসভা ভোটের প্রচারেও তৃণমূল এই একই ইস্যু সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল। মার্চ মাসের মাঝামাঝি সময়ে জলপাইগুড়িতে সমাবেশে বক্তৃতা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমজিএনআরইজিএ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বিতরণ করা তহবিলের বিশদ বিবরণ দিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি সেই সময় আরও বলেছিলেন, যদি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যকে বকেয়া তহবিল নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে, তাহলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications