প্রস্তুতি নিতে জেলাশাসকদের নির্দেশ কমিশনের! পুর ভোটের দিন ঘোষণা নিয়ে জল্পনা

পুরভোটের জন্য জেলাশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এপ্রিলে পুরভোট, তা ধরে নিয়ে কাজ করতে বলা হয়েছে। জেলাশাসকদের বলা হয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে।

পুরভোটের জন্য জেলাশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এপ্রিলে পুরভোট, তা ধরে নিয়ে কাজ করতে বলা হয়েছে। জেলাশাসকদের বলা হয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে। পাশের জেলায় কোনও সংঘর্ষ হলে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিন

এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিন

পুর নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। আগামী সপ্তাহে তা ঘোষণা করা হতে পারে।

পুরভোটে অশান্তির আশঙ্কা বিরোধীদের

পুরভোটে অশান্তির আশঙ্কা বিরোধীদের

সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি সবাই পুরভোটে অশান্তির আশঙ্কা করছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুরভোট নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

পুরভোটে কোনওরকমের অশান্তি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীসভায় তিনি সেটা স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে গায়ের জোরে ভোট করানো যাবে না।

জেলাশাসকদের তৈরি থাকতে নির্দেশ

জেলাশাসকদের তৈরি থাকতে নির্দেশ

পুরভোট নিয়ে জেলাশাসকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। পুলিশ সুপারদেরও বিষয়টিতে নজর দিতে বলেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত কোনও সময়েই যাতে অশান্তি না হয়, তার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+