রাজনৈতিক ক্যাডার তৈরির চেষ্টা, WBCS প্রশ্ন নিয়ে বিস্ফোরক দিলীপ! স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্তে প্রতিবাদ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। ডব্লুবিসিএস-এর প্রশ্নপত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন তিনি। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। ডব্লুবিসিএস-এর প্রশ্নপত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন তিনি। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষায় রাজনৈতিক প্রশ্ন করার অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

পার্টির প্রশ্ন করার অভিযোগ

পার্টির প্রশ্ন করার অভিযোগ

রবিবার ছিল এবারের ডব্লুবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা। সেখানেই একাধিক প্রশ্ন নিয়ে সরব হয়েছে বিজেপি। ডি সেটের ৯৫ নম্বর প্রশ্নে ছিল, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? উত্তর হিসেবে ছিল ভিডি সাভারকর, বিজি তিলক, শুকদেব থাপার, চন্দ্রশেখর আজাদ। যে উত্তরটি কাছের, তা হল ভিডি সাভারকর।
এদিন বিষয়টি নিয়ে মন্তব্য করতে দিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতি একটা সময় লাল ছিল, এখন সবুজ হয়েছে। এখানে এখন রাজনৈতিক ক্যাডার তৈরির চেষ্টা চলছে। দেখা হচ্ছে স্কুল থেকে ডব্লুবিসিএস, দলের প্রতি অনুগত কিনা। তা পরীক্ষায় পার্টির প্রশ্ন করা হচ্ছে, কটাক্ষে বলেছেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত চাকরির পরীক্ষায় রাজনৈতিক প্রশ্ন করার বিতর্কটা শুরু হয়েছে এই মাসের শুরুর দিক থেকে। ইউপিএসসিতে সিএপিএফ-এর কমান্ডান্ট পদের পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়েছিল। পাশাপাশি কৃষক আন্দোলন নিয়ে উদ্দেশ্য প্রণোদিত কিনা তা যুক্তি দিয়ে লিখতে বলা হয়েছিল। সেই সময় প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বিজেপি প্রশ্নপত্র তৈরি করে দিয়েছে। নিরপেক্ষ সংস্থার ভিত্তিকে দুর্বল করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

সাভারকর মুচলেকা দেননি

সাভারকর মুচলেকা দেননি

এই প্রশ্ন নিয়ে আপত্তির কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি দাবি করেছেন, সাভারকর মুচলেকা দেননি। ডব্লুবিসিএস-এ যে প্রশ্ন করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশেই করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও ইউপিএসসির প্রশ্ন নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল ডব্লুবিসিএস-এর এই প্রশ্নের বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছে।

কটাক্ষ করেছিলেন শুভেন্দু

কটাক্ষ করেছিলেন শুভেন্দু

সোমবার এই প্রশ্নের বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ইউপিএসসির পরীক্ষায় ভোট পরবর্তী হিংসা নিয়ে করা প্রশ্নে যেন আকাশ ভেঙে পড়েছিল। ডব্লুবিসিএস পরীক্ষায় রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ তিনি করেছিলেন। পাশাপাশি বুদ্ধিজীবীদের একাংশকে নিশানা কটাক্ষ করেছিলেন। প্রসঙ্গত ডব্লুবিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ডি সেটের ৮৪ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন? ৪৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি-সরকারপোষিত-মাদ্রাসা-বিদ্যালয়ের কোন শ্রেণিতে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়? আৎ ১১৮ নম্বর প্রশ্নে জামতে চাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিমার প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে?

স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদ

স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদ

এদিন দিলীপ ঘোষ স্কুল খোলা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। তিনি বেশ কয়েকটি রাজ্যে স্কুল খুলে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন। পাশাপাশি বলেছেন ট্রেন চালু হয়ে গিয়েছে। তিনি প্রশ্ন করেন, যদি ওঁনারা মনে করেন বিপদ আছে, তাহলে ভোট চাইছেন কেন। বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী কথা বলার অভিযোগ তিনি করেছেন। তিনি অভিযোগ করেন, যথেষ্ট চিন্তা না করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই সাত কেন্দ্রে এখনই ভোট নেওয়া হোক। যে সাত কেন্দ্রে ভোট হওয়ার কথা রয়েছে, সেই কেন্দ্রগুলির করোনা পরিস্থিতির রিপোর্ট নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার পরিকল্পনাও করেছে তৃণমূল। সাত কেন্দ্রে ভোট করা নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ৩০ অগাস্টের মধ্যে মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই মতামতের সঙ্গেই সাত কেন্দ্রের করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৃণমূল জমা দিতে চলেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে বলেছিলেন, তৃতীয় ঢেউ যদি আছড়ে না পড়ে তাহলে পুজোর পরে স্কুল খুলবে। সঙ্গে তিনি বলেছিলেন, আজ পরিস্থিতি ঠিক থাকলেও কাল কী হবে, তা বলা সম্ভব নয়। এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন দিলীপ ঘোষ।

Daily News Update: বরখাস্ত বিশ্বভারতীয় ৩ পড়ুয়া, ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+