'প্রশাসনিক কর্তাদের ধমক! মমতার নাটকবাজি', মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের
'প্রশাসনিক কর্তাদের ধমক! মমতার নাটকবাজি', মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের
প্রশাসনিক বৈঠকে আধিকারীকদের ধমক মুখ্যমন্ত্রীর। লোকদেখানো নাটকবাজি বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, 'যখন মানুষ ক্ষেপে যায় তখন এধরনের কথা বার্তা বলে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন। কখনও কেষ্টকে ধমকান, আবার বলেন ওর একটু অক্সিজেন কম। এইধরনের নাটকবাজি দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত।'

মমতাকে নিশানা দিলীপের
ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের। গতকালের প্রশাসনিক বৈঠকে আধিকারীকদের মুখ্যমন্ত্রীর ধমক দেওয়া নিয়ে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন নাটক করছেন মুখ্যমন্ত্রী।এই নাটক দেখতে দেখতে ক্লান্ত বাংলার মানুষ। তিনি বলেছেন, 'যখন মানুষ ক্ষেপে যায় তখন এধরনের কথা বার্তা বলে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন। কখনও কেষ্টকে ধমকান, আবার বলেন ওর একটু অক্সিজেন কম। এইধরনের নাটকবাজি দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত।' প্রশাসনিক আধিকারিকদের ধমক মুখ্যমন্ত্রীর সবই হোয়াইটওয়াশ বলে মনে করা হচ্ছে। আসল সমস্যা থেকে মানুষের নজর ঘোরানোর জন্যই এই সব নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার প্রশাসনিক বৈঠক
গতকাল মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পুরভোটের কথা মাথায় রেখে প্রশাসনিক আধিকারীকদের কাছ থেকে কাজের খতিয়ান নিয়েছেন তিনি। টিটাগড় পুরসভার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কেন প্রশাসক মণ্ডলীর সদস্যরা নিজেরা এলাকা ঘুরে কাজ দেখছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন। 'প্রশাসক-মণ্ডলীতে যারা আছেন তাঁরা কেন এলাকা ঘুরে দেখেন না? কেন কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না?' পুরভোটের আগে যাতে কোনও রকম কাজ আটকে না যায় সেকারণে পুর ও নগরোন্নয়ন দফতরকে নির্দেশ দিয়েছেন, প্রত্যক পুরসভায় একজন করে অবজারভার নিয়োগ করার। কামারহাটি, টিটাগড় এবং দমদম সব পুরসভার ক্ষেত্রেই এই নির্দেশ দিয়েছেন তিনি। কেন এলাকাগুলো ঘুরে দেখছেন না প্রশাসনিক আধিকারীকরা তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন তাঁরা। তার প্রেক্ষিতেই দিলীপ ঘোষ রীতিমত কটাক্ষ করে বলেছেন, 'মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। লোককে রাস্তায় দাঁড় করিয়ে নাম লেখাচ্ছেন একটা পয়সা দেন না। ইলেকশনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেন কিছু করেন না। মানুষ বিকল্প খুঁজেছে বিজেপি এসেছে। আমরা যেমন এর প্রতিবাদও করব আর মোদীজির কাজ কীভাবে হতে পারে সেটাও দেখাব।'

নজরে পুরভোট
সামনেই পুরসভা ভোট। ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে পুরভোট শেষ করতে চাইছে রাজ্য সরকার। সেকারণে পুর এলাকার কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করতে রাজি নন মমতা সরকার। গতকালই প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দিয়েছেন তিনি। যে পুর এলাকা গুলিতে জল জমছে সেখানে আগে থেকে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছে যখন বৃষ্টি হচ্ছে না তখন কাজ সেরে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেদিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুর প্রশাসক মণ্ডলীর সদস্যদের। উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় জলজমার সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছিল গত কয়েক মাস ধরে। সেই সমস্যা সমাধানে মরিয়া মুখ্যমন্ত্রী। পুরভোটের আগে কাজ সেরে ফেলতে চাইছেন তিনি। এবং কোনও রকমকাজ ফেলে রাখা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

ফের দুয়ারে সরকার
গোটা রাজ্যে পুরভোটের আগে ফের দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত হবে দুয়ারে সরকার কর্মসূচি। মকরসংক্রান্তির জন্য মাঝে ছুটি থাকবে তারপর আবার ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হবে দুয়ারে সরকার। একুশের ভোটের আগে থেকে মমতা সরকারের সবচেয়ে হিট কর্মসূচি এটি। ইতিমধ্যেই এক দফায় দুয়ারে সরকার কর্মসূচি হয়ে গিয়েছে। একই সঙ্গে ১ জানুয়ারি ছাত্র দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সেদিন একাধিক জায়গায় যেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়। একই সঙ্গে জানুয়ারি মাস জুড়ে শিক্ষা মেলার আয়োজন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শিক্ষামেলায় ছাত্রদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications