দিলীপ কেন গরহাজির অমিত-সকাশে, বঙ্গ বিজেপির সমীকরণ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

জোড়াসাঁকোয় নেই, পেট্রাপোলে নেই, নেই সায়েন্স সিটিতেও! কেন অমিত শাহের অনুষ্ঠানে বারবার গরহাজির দিলীপ ঘোষ। বঙ্গের রাজনীতিতে ফের একবার উঠে পড়ল সেই প্রশ্ন! তবে কি বিজেপির অন্দরে কোনো চোরাস্রোত বইছে? যে কারণে বারবার দিলীপ গোষ এড়িয়ে যাচ্ছেন অমিত শাহের অনুষ্ঠান!

অমিত শাহ পার্টির বৈঠকে, জনসভায় বা কোনো অনুষ্ঠানে বাংলায় এলে তাঁর পাশে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে। কিন্তু বরাবর ব্রাত্য দিলীপ ঘোষ। গতমাসে অমিত শাহ এসেছিলেন বাংলায, তখনও দেখা গিয়েছিল এক ছবি, এবারও সেই ছবির বদল হল না!

 বঙ্গ বিজেপির সমীকরণ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

বঙ্গ বিজেপিতে প্রাক্তন ও বর্তমানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল আগে থেকেই। কিন্তু সর্বভারতীয় নেতৃত্বের কাছে সুয়ারানি, দুয়ারানি হয়ে ওঠার বিষয়টি এতদিন চোখে পড়েনি। যদিও পূর্বতন পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে দিলীপ ঘোষ দূরত্ব ছিল। তিনি বেশি প্রাধান্য দিতেন মুকুল রায়কে।

 বঙ্গ বিজেপির সমীকরণ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

এখন দেখা যাচ্ছে অমিত শাহের অনুষ্ঠানেও বিজেপিতে গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেখানে দিলীপ ঘোষের স্থান নেই। কিছুদিন আগে দিলীপ ঘোষকে 'ব্ল্যাক আউট' করা হয়েছে বঙ্গ বিজেপিতে, এমন প্রচার জোরদার হয়ছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও বঙ্গ বিজেপির অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে সক্রিয় ভূমিকাতেই।

কিন্তু অমিত শাহের মতো কেন্দ্রীয় নেতৃত্বরা এলে বারবার দেখা গিয়েছে দিলীপ ঘোষ নিজেকে গুটিয়ে নিয়েছেন বা সরিয়ে নিয়েছেন অনুষ্ঠান থেকে। এবারও তার অন্যথা হল না। রবীন্দ্র অনুষ্ঠানে কিংবা বিএসএফের অনুষ্ঠানে তাঁকে দেখা গেল না অমিত শাহের সঙ্গে মঞ্চ শেয়ার করতে। ফলে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

দিলীপ অনুগামীদের অভিযোগ ছিলই। তাঁরা বারবার বলেছেন, বঙ্গ বিজেপির একাংশের মদতেই তাঁকে ব্রাত্য করে রাখা হয়। অর্থাৎ বঙ্গ বিজেপি যে এখন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী অঙ্গুলিহেলনেই চলছে, তা স্পষ্ট। বঙ্গ বিজেপির সফলতম সভাপতি বর্তমানে কেন্রীই য় সহ সভাপতি দিলীপ ঘোষ এখ ব্রাত্যের তালিকায়।

 বঙ্গ বিজেপির সমীকরণ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

সমনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের আগে বঙ্গ বিজেপির এই কোন্দল কিন্তু বুমেরাং হতে পারে। বিজেপির আদি-নব্য দ্বন্দ্বের মাঝে দিলীপ ঘোষকে ব্রাত্য রাখা মানে নীচুতলার নেতৃত্বের মধ্যে প্রভাব পড়বে। মঙ্গলবার রবীন্দ্র জন্মজয়ন্তীতে কবি প্রণামের কর্মসূচি ও বিএসএফের অনুষ্ঠান নিয়ে সামনে আসে দলের কলহ।

গতবারও কবিগুরুকে শ্রদ্ধা জানানো নিয়ে বিড়ন্বনা তৈরি হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোয জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েও কবিগুরুকে শ্রদ্ধা জানানের ছবি নিজের ফেসবুক পেজে দিলেও বিজেপি ওয়েস্টবেঙ্গলের ফেসবুক পেজে না দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তাহলে কি দিলীপ ঘোষকে ব্ল্যাক আউট করা হল- সেই প্রশ্ন উঠেছিল।

 বঙ্গ বিজেপির সমীকরণ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

এবারও বিতর্ক পিছু ছাড়ল না কবি প্রণামকে কেন্দ্র করে। অমিত শাহ বঙ্গ সফরে এসে এবার প্রাধান্য দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু দিলীপ ঘোষ দূরে দূরেই রয়ে গিয়েছেন। গতবারও সুকান্ত ও শুভেন্দু অমিত শাহের সর্বক্ষণের সফরসঙ্গী ছিলেন। এবারও তাঁদরকেই দেখা গেল অনুষ্ঠানে।

গতবার নিউটাউনে দলের কোর গ্রুপের বৈঠকে দিলীপ ঘোষকে দেখা গেলেও ভিক্টোরিয়ার অনুষ্ঠানে বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে দেখা যায়নি তাঁকে। এবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানে ছিলেন দিলীপ, ছিলেন না পেট্রাপোলে বিএসএফের অনুষ্ঠানে। এমনকী সন্ধ্যায় সায়েন্সসিটিতেও ছিলেন না দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+