ফের ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের, দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত দিলীপ ঘোষ

ফের ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের, দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত দিলীপ ঘোষ

সিঁধ কাটতে পারলেন না মুকুল। পুরাতনেই আস্থা রাখলেন দলের হাইকমান্ড। দ্বিতীয়বার রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচিত হলেন দিলীপ ঘোষ। বিতর্ক তাঁর সঙ্গে চললেও দিলীপ যে রাজ্যে বিজেপিতে জোয়ার এনেছেন সেকথা মেনে নিয়েই এই পদ প্রদান বলে মনে করা হচ্ছে।

ফের সভাপতি দিলীপ

ফের সভাপতি দিলীপ

দ্বিতীয়বার রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচিত হলেন দিলীপ ঘোষ। গতকালই তাঁর গলায় শোনা গিয়েছিল দৃঢ়তা। দলের সিদ্ধান্তকে মেনে নেব বলেই জানিয়েছিলেন তিনি। তখনই আঁচ করা গিয়েছিল ফের হয়তো তাঁেকই বেছে নেবেন অমিত শাহরা। রাজ্য বিজেপির অধিকাংশ েনতাই নাকি ভোটাভুটিতে দিলীপকে সমর্থন জানিয়েছেন। আরএসএসেরও পছন্দ দিলীপই। সব পছন্দ যখন মিলে গিয়েছে তখন আর সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়নি অমিত শাহদের।

পাখির চোখ বিধানসভা ভোট

পাখির চোখ বিধানসভা ভোট

বিজেপির এখন পাখির চোখ ২০২১ সালের বিধানসভা ভোট। ক্ষমতায় আসা টার্গেট না হলেও তৃণমূলের আসন সংখ্যা কমাতে বিজেপি যে মরিয়া হয়ে উঠেছে তাতে কোনও সন্দেহ নেই। লোকসভা ভোটেই নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দিয়েছে বিজেপি। আর রাজ্যে বিজেপির এই জোয়ার এসেছে দিলীপের দৌলতেই। রাহুল সিনহা সভাপতি থাকাকালীন বিজেপি চিহ্নিত করা মুশকিল ছিল রাজ্যে। দিলীপ সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিজেপি সংগঠন চাঙ্গা হয়ে ওঠে। সদস্য সংখ্যা বাড়তে শুরু করেছে। দিলীপের সাদামাঠা ইমেজই যে তার কারণ সেটা বুঝতে পেরেছে হাইকমান্ড। তাই বিতর্ক তাঁকে নিয়ে যাই হোক। সংগঠন শক্তিশালী করতে দিলীপকে এই মুহূর্তে সরাতে চাইছেন না অমিত শাহরা।

দিলীপকে নিয়ে অসন্তোষ

দিলীপকে নিয়ে অসন্তোষ

তবে দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য বিজেপিতে যে দ্বন্দ্ব রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে বাবুল সুপ্রিয় থেকে চন্দ্র বসু সকলেই প্রকাশ্যে সমালোচনা করেছেন। দ্বিতীয়বার দিলীপের সভাপতি পদে নির্বাচনে এক শ্রেণির বিজেপি নেতা কর্মী যে অসন্তুষ্ট হয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। নতুন পুরাতনের লড়াই বিজেপি নতুন করে মাথাচারা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ মুকুলের হাত ধরে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা মুকুলকেই সভাপতি পদে দেখতে চেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+