তৃণমূল হেরে গিয়েছে! বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বিস্ফোরক দিলীপ

তৃণমূল হেরে গিয়েছে! বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বিস্ফোরক দিলীপ

তৃণমূল হেরে গিয়েছে। বিজেপিকে আটকাতে পুলিশকে ব্যবহার করছে। পূর্ব মেদিনীপুরের খেজুড়িতে বিজেপির ওপর হামলা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ বিজেপি কর্মীদের ওপর গুলিও চলে। যদিও পুলিশ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

 কেন্দ্রীয় প্রকল্পের টাকায় আপত্তি কেন

কেন্দ্রীয় প্রকল্পের টাকায় আপত্তি কেন

এদিনের সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সর্বদল বৈঠকের কথা উল্লেখ করেন। দিলীপ ঘোষ বলেন, সর্বদল বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় প্রকল্পের টাকায় আপত্তি কেন। এব্যাপারে তিনি পিএম কিষাণ এবং আয়ুষ্মাণ ভারত প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন কেন্দ্রীয় প্রকল্প চালু হলে রাজ্যের কৃষকরা আরও বেশি করে উপকৃত হতেন। অন্যদিকে, স্বাস্থে রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে, তাতে রাজ্যের বাইরে কোনও সুবিধা পাওয়া যায় না। কিন্তু আয়ুষ্মাণ ভারত প্রকল্পে দেশের যে কোনও জায়গায় সেই সুবিধা পাওয়া যায়।

 বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে

বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে

দিলীপ ঘোষের অভিযোগ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পিপিই ও মাস্কের জন্য নার্স ও চিকিৎসকদের বিক্ষোভ তারই প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, হাসপাতাল ভবন থাকলেও সেখানে চিকিৎসক নেই।

 পিছনের দরজা দিয়ে ক্ষমতায়

পিছনের দরজা দিয়ে ক্ষমতায়

কলকাতা-সহ বিভিন্ন পুরসভায় শাসকদের দিয়েই পুরো বোর্ড চালু রাখার প্রসঙ্গ উল্লেখ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় রয়েছেন ফিরহাদ হাকিম। খাদ্যসচিবের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, যারা খাওয়ার খাচ্ছে, কিন্তু অন্যদের সরানো হচ্ছে।

তৃণমূল হেরে গিয়েছে

তৃণমূল হেরে গিয়েছে

দিলীপ ঘোষের দাবি তৃণমূল হেরে গিয়েছে। পুলিশ দাঁড়িয়ে থেকে তৃণমূলে গুণ্ডাদের মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এইভাবেই বিজেপিকে আটকাতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+