মুকুল রায়ের ডানা ছাঁটার কাজ শুরু করে দিলেন দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপিতে অশনি সংকেত
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা জয় করে ফিরেই কড়া পদক্ষেপ নিলেন। বিজেপির যুব মোর্চার জেলা কমিটি বাতিল করে দিলেন এবং একইসঙ্গে নিষ্ক্রিয় করে দিলেন রাজ্য কমিটিকেও।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা বিরুদ্ধে লড়াই জয় করে ফিরেই কড়া পদক্ষেপ নিলেন। বিজেপির যুব মোর্চার জেলা কমিটি বাতিল করে দিলেন এবং একইসঙ্গে নিষ্ক্রিয় করে দিলেন রাজ্য কমিটিকেও। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে অন্ধকারে রেখে দিলীপবাবুর এই পদক্ষেপ মুকুলের ডানা ছাঁটারই নামান্তর বলে মনে করছে রাজনৈতিক মহল।

সৌমিত্র আদ্যান্ত মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত
বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ আদ্যান্ত মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত। মুকুল রায়ের হাত ধরে তিনি কংগ্রেসের পর তৃণমূল ও বিজেপির যুব দলের দায়িত্বে এসেছেন। তাঁর তৃণমূল ছাড়াও মুকুল রায়ের উৎসাহে। এহেন সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিবাদ যুব মোর্চার জেলা কমিটি ঘোষণার পর।

সৌমিত্রর কমিটি বাতিল করার সিদ্ধান্ত দিলীপের
মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র যুব মোর্চা সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই ঠান্ডা লড়াই শুরু হয়েছে রাজ্য সভাপতির সঙ্গে। তা চরম আকার নেয় জেলা যুব সভাপতিদের নাম ঘোষণাকে কেন্দ্র করে। সৌমিত্র রাতারাতি তা ঘোষণা করে দেন বলে অভিযোগ। এবং তা দিলীপ ঘোষ বাতিল করে দেন। সেই বাতিল ঘোষণায় এদিন সিলমোহর পড়ল।

গুরুত্বহীন হয়ে গেলেন, সৌমিত্র খাঁ অন্ধকারেই
পুজোর মধ্যে সৌমিত্রকে অন্ধকারে রেখে যুব মোর্চার জেলা কমিটি বাতিল ও রাজ্য কমিটি নিষ্ক্রিয় ঘোষণা করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান দিল্লির নির্দেশ ছিল, তা কার্যকর করা হল। তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপি যুব মোর্চার সভাপতি পদের আর কোনও গুরুত্ব থাকল না। অথচ যাঁর পদ গুরুত্বহীন হয়ে গেল সেই সৌমিত্র খাঁ অন্ধকারেই রয়ে গেলেন।

মুকুল বনাম দিলীপ লড়াইয়ের ইঙ্গিত
যুব মোর্চার রাজ্য কমিটি নিষ্ক্রিয় ঘোষণার পর সৌমিত্র খাঁ বলেন, দলের এই সিদ্ধান্ত আগে থেকে জানতাম না। আমি এই ব্যাপারে কথা বলব দিলীপদার সঙ্গে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এদিনের কড়া সিদ্ধান্তের পর এই দ্বন্দ্ব আদতে মুকুল বনাম দিলীপ লড়াইয়ের ইঙ্গিত দিল। মুকুল রায়ের সঙ্গে বরাবরই দিলীপ ঘোষের একটা প্রচ্ছন্ন দূরত্ব রয়েছে দলে। একুশে ভোটের আগে ফের সেই দ্বন্দ্ব মাথাচাড়া দিল।

মুকুলের ক্ষমতা খর্ব করতে চটজলদি এই সিদ্ধান্ত!
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে, দলে মুকুলের গুরুত্ব বাড়ছে। তা মেনে নিতে পারেছেন না দিলীপ ঘোষ। সেই কারণেই মুকুলের ক্ষমতা খর্ব করতে চটজলদি এই সিদ্ধান্ত নেওয়া হল। তা না হলে পুজোর মরশুমে কেন এমন ঘোষণা হবে। বিজেপির পুজো নিয়ে মুকুল রায় বনাম দিলীপ ঘোষ পরিস্থিতি হয়েই ছিল, তারপর এই সিদ্ধান্ত চরম আকার নিল।

সৌমিত্রর পদস্খলন মুকুলের কাছে বড় আঘাত
এখন দিলীপ ঘোষ জানিয়েছেন, নতুন করে বিজেপি যুব মোর্চার রাজ্য ও জেলা কমিটি গঠন করা হবে। সভাপতি পদে সৌমিত্রকে রাখা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিজেপি রাজ্য সভাপতির এই ঘোষণার পর সৌমিত্র কার্যত পদহীন হয়ে গেলেন। বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি হয়ে মুকুল রায় এখন বাংলায় ছড়ি ঘোরাচ্ছেন। সৌমিত্রর এই পদস্খলন তাঁর কাছে বড় আঘাত।

দিলীপ ঘোষের কমিটিতে মুকুল অনুগামীদের ভিড়
দিলীপ ঘোষের কমিটিতে মুকুল অনুগামীদের সংখ্যা অজস্র। সৌমিত্র খাঁ থেকে শুরু করে সব্যসাচী দত্ত, অর্জুন সিং, ভারতী ঘোষ- সহ একাধিক মুকুলঘনিষ্ঠ নেতানেত্রী রয়েছেন দিলীপ ঘোষের রাজ্য কমিটিতে। আবার এই মুকুল-ঘনিষ্ঠরাই অভিযোগ করেছিলেন বিজেপিতে সিদ্ধান্ত নেওয়া হয় দু-একজনের অঙ্গুলিহেলনে। কার্যত কোনও গুরুত্ব নেই তাঁদের।

যুব মোর্চার কমিটি নিয়ে দিলীপ বনাম সৌমিত্র বিবাদ
এরই মধ্যে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জেলা যুব সভাপতিদের নাম ঘোষণা করেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই তালিকা বাতিল করে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে দিলীপ-ঘনিষ্ঠ নেতাকে বসানো নিয়ে গন্ডগোল বাধে। দিল্লির দরবার পর্যন্ত যায় বিষয়টি।

মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্রর কমিটিতে কাঁচি দিলীপের
তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যায়। এরই মধ্যে মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মনোনীত হন। ফলে রাজ্যে মুকুল-ঘনিষ্ঠরাও সক্রিয় হন। বঙ্গ বিজেপিতে মুকুল রায়ও সক্রিয় হয়ে ওঠেন। এরই মধ্যে করোনা আক্রান্ত হন দিলীপ ঘোষ। করোনা জয় করে ফিরেই দুর্গাপুজোর মহাষষ্ঠীতে মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্রর কমিটিতে কাঁচি চালিয়ে দেন তিনি।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?











Click it and Unblock the Notifications