বিজেপির পথে শুভেন্দু অধিকারী! জল্পনা বাড়িয়ে অবস্থান ব্যাখ্যা দিলীপ ঘোষের

বিজেপির পথে শুভেন্দু অধিকারী! জল্পনা বাড়িয়ে অবস্থান ব্যাখ্যা দিলীপের

শনিবার নন্দীগ্রামে দাদার অনুগামীদের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলের নেতাদের নাম না করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী (subhendu adhikari)। এরপর রবিবার যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (soumitra khan) সরাসরি শুভেন্দু অধিকারীকে বিজেপি (bjp)-তে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তারই মধ্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে চলা রাজনৈতিক জল্পনা আরও উস্কে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

কাজ করতে পদ লাগে না বলেছিলেন শুভেন্দু, পাল্টা দিয়েছিলেন ফিরহাদ

কাজ করতে পদ লাগে না বলেছিলেন শুভেন্দু, পাল্টা দিয়েছিলেন ফিরহাদ

শুভেন্দু অধিকারী সম্প্রতি যোগ দিয়েছিলেন কোলাঘাটের বিজয়া সম্মিলনীতে। সেখানেই তিনি সরব হয়েছেন, দলের বিরোধী গোষ্ঠীর উদ্দেশে। আমরা দাদার অনুগামীদের আয়োজিত বিজয় সম্মিলনীর সেই সভায় শুভেন্দু বলেছিলেন, মানুষের কাজ করতে গেলে ছাড়পত্র লাগে না। কোনও পদও লাগে না। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করে বলেছিলেন, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্যামী।

নাম না করে দলের নেতাদের আক্রমণ

নাম না করে দলের নেতাদের আক্রমণ

শনিবার সকালে নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী বলেন ছোটলোকদের দিয়ে বাজে করা বলানো হচ্ছে। সেখানে তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে প্যারাসুটে নামেননি, লিফটে ওঠেননি। নিজের সম্পর্কে সভায় আসা জনগণকে তিনি প্রশ্ন করেন আগেকার অর্থাৎ ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৪, ২০১৬-র শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমানের শুভেন্দু অধিকারীর কোনও পার্থক্য আছে কিনা। সমবেত কণ্ঠে উত্তর আসে না। সঙ্গে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, কুকুর মানুষের পায়ে কামড়ায়, কিন্তু মানুষ কি কখনও কুকুরের পায়ে কামড়ায়।

ফিরহাদ হাকিমের কথার জবাব দিলীপের

ফিরহাদ হাকিমের কথার জবাব দিলীপের

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন বিজেপি শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনে বসাক। এসম্পর্কে বলতে গিয়ে এদিন প্রাতর্ভ্রমণের পর সুলঙগুড়িতে চা চক্রে দিলীপ ঘোষ বলেন, ওঁরে ওকে বিজেপিতে পাঠিয়েই ছাড়বেন। এদিন মেদিনীপুরে গিয়ে দিলীপ ঘোষ বলেন, দলে ইতিমধ্যেই অনেককে নেওয়া হয়েছে। সবাইকে নেওয়ার জন্য দলের দরজা বড় করে খুলে রাখা হয়েছে। তবে এব্যাপারে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

দলের অভ্যন্তরণীর ব্যাপার

দলের অভ্যন্তরণীর ব্যাপার

তবে শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের বাক যুদ্ধ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। এদিন দিলীপ ঘোষ মেদিনীপুরে বলেন, পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর নির্ভর করেই মন্তব্য করা যাবে। বর্তমানে তিনি একটি দলের নেতা, মন্ত্রী। তিনি বলেন বিজেপি শক্তি বাড়াচ্ছে। তৃণমূলের অভ্যন্তরীণ গণ্ডগোল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গণ্ডগোল আগেও ছিল, আরও হবে। তবে বিজেপি আগে ফায়দা তোলার মতো জায়গায় ছিল না। এখন তা পরিবর্তন হয়েছে। তিনি বলেন ওনাদের সমস্যা ওনাদের। তাঁরা (বিজেপি) তাদের পার্টি নিয়ে ব্যস্ত আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+