Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Digha-Malda Special Train Time Table: দিঘা যাওয়া আরও সহজ! স্পেশাল ট্রেন ছুটবে শনিবার করে

Digha-Malda Special Train Time Table: ছোট ছুটি হোক কিংবা লম্বা! এমনকি হুজুগ উঠলেই চল দিঘা-মন্দারমণি। সারা বছরই বাংলার এই সমুদ্র সৈকতে ভিড় লেগে থাকে। হোটেলের বুকিং পেতে একেবারে হিমশিম অবস্থা পর্যটকদের। ভিড় সামলাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রেলকে। ক্রমশ লম্বা হতে থাকে ওয়েটিং লিস্ট।

যদিও কলকাতা স্টেশন কিংবা অন্যান্য স্টেশন থেকে অতিরিক্ত দিঘাগামী ট্রেন (Digha-Malda Special Train Time Table) চালাচ্ছে পূর্ব রেলওয়ে। কিন্তু চাইলেই উত্তরবঙ্গের মানুষের দিঘা আসা সম্ভব ছিল না।

Train

এবার সেই সমস্ত মানুষের জন্যেও বড় উপহার পূর্ব রেলওয়ের। ভরা বর্ষায় ইলেশের স্বাদ সঙ্গে সমুদ্রের মজা নিতে পারবেন উত্তরবঙ্গের মানুষ (North Bengal)। মালদহ টাউন থেকে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। আগে মালদহ থেকে বিশেষ কোনও ট্রেন সরাসরি দিঘা পর্যন্ত ছিল না। যা নিয়ে আক্ষেপ ছিল। এই অবস্থায় আগামী শনিবার থেকেই মালদহ টাউন-দিঘা এবং রবিবার দিঘা-মালদহ টাউন (Digha-Malda Special Train Time Table) যাওয়ার বিশেষ ট্রেন অতিরিক্ত পাঁচটি ট্রিপে চালানো হবে।

ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানানো হয়েছে। সেখানেই এই বিষয়ে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এতে ৩৫০০ টি অতিরিক্ত বার্থ পাওয়া সম্ভব হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুদু তাই নয়, রেল জানাচ্ছে, স্পেশাল এই ট্রেনে (Digha-Malda Special Train Time Table) স্লিপার ক্লাস এবং এসি শ্রেণির ব্যবস্থা থাকছে। আর এই ঘোষণার পরেই উচ্ছ্বাস যাত্রীদের মধ্যে। টিকিটের জন্য লম্বা ভিড়। কিন্তু তাও কেটে পাচ্ছেন না যাত্রীরা।

  • Digha-Malda Special Train Time Table: কখন ছাড়বে এই ট্রেন-

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, 03465 মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেনটি (Digha-Malda Special Train Time Table) প্রতি শনিবার ছাড়বে। আর তা ছাড়বে মালদহ টাউন থেকে। সময় দুপুর ১৩:২৫ মিনিটে। পরের দিন অর্থাৎ রবিবার সেটি দিঘা পৌঁছবে। অন্যদিকে আগামী ৪ অগাস্ট অর্থাৎ রবিবার থেকে ভোর ৫টায় ছাড়বে। সেদিনই সন্ধ্যে ছয়টায় মালদহে পৌঁছবে। বিশেষ এই ট্রেন ১লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দীর্ঘ যাত্রায় একাধিক স্টপেজ রয়েছে। এতে যাত্রীদের আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানতে রেলের কন্ট্রোল কিংবা টিকিট কাউন্টারে যোগাযোগ করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+