Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DG-কে অবসরের পরেও নিয়োগ, শুভেন্দু বললেন এটাই মাননীয়ার 'ডবল ডবল চাকরি'

DG-কে অবসরের পরেও নিয়োগ, শুভেন্দু বললেন এটাই মাননীয়ার 'ডবল ডবল চাকরি'

কয়েক মাস আগেই রাজ্যের মুখ্যসচিব হিসেবে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপরই উচ্চ বেতনে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিজের মুখ্য উপদেষ্টা নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৩১ অগাস্ট রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেওয়া এস বীরেন্দ্রকে নতুন নিয়োগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর খোঁচা!

শুভেন্দুর খোঁচা!

১ সেপ্টেম্বর থেকে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওএসডি হিসেবে নিয়োগ করা হয়েছে এস বীরেন্দ্রকে৷ যথারীতি বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, নির্বাচনের প্রাক্কালে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা দখলের চেষ্টায়, পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের প্রতিশ্রুতির বন্যায় ভরিয়ে দিলেন।নির্বাচনী প্রচারে বললেন ডবলডবল চাকরি হবে!!
নির্বাচন শেষ হতেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বললেন, সরকারি চাকরি করতে হবে তার মানে নেই, যা পাবেন তাই করবেন!'

আর কী বললেন শুভেন্দু?

আর কী বললেন শুভেন্দু?

এরপর বীরেন্দ্রর নিয়োগের কথা উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, তাহলে কি নির্বাচনী প্রচারে মিথ্যে প্রতিশ্রুতি?? না!! একদমই না!! আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন, যে অফিসাররা তার অনুগত তাদেরকে অবসরের পরেও সরকারের কোষাগার থেকে ভালো বেতন দিয়ে তিনি আবার কাজে নিয়োজিত করবেন।
ঠিক যেমন সুবিধা চাকরির সাথেও, আবার রিটায়ারমেন্ট এর পরেও। একদম ডবল ডবল!' এরপর ব্যঙ্গের সুরে তিনি আরও যোগ করেন, 'আর বেকার শিক্ষিত যুবক-যুবতীরা সকলে ওঁকে শুধু শুধু ভুল বুঝলেন!'

মমতার কট্টর বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরছেন শুভেন্দু

মমতার কট্টর বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরছেন শুভেন্দু

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বঙ্গ-বিজেপিতে মমতার সবচেয়ে বড় বিরোধী হয়ে উঠে আসছেন তার একসময়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। যে কোনও ইস্যুতে রাজ্যের শাসক দলকে আক্রমণের সুযোগ ছাড়েন না শুভেন্দু৷ বুধবার একটি সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু বলেছেন সিবিআই এ রাজ্যে তদন্ত শুরু করেছে এরপর তৃণমূল নেতারা একএক করে ঘরছাড়া হবে৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সারদা-নারদা কাণ্ডে একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে সেই দিকে ইঙ্গিত করেই এই ঘরছাড়া হওয়ার কথা বলেছেন শুভেন্দু৷ যদিও শুভেন্দুর বক্তব্যের পরই তাঁকে আক্রমণ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সারদা নারাদায় তো শুভেন্দুরও নাম রয়েছে ওকে আগে গ্রেফতার করুক সিবিআই৷

বীরেন্দ্র ছাড়াও আরও অবসরপ্রাপ্ত পুলিশ এক কর্তার নিয়োগ

বীরেন্দ্র ছাড়াও আরও অবসরপ্রাপ্ত পুলিশ এক কর্তার নিয়োগ

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এস বীরেন্দ্র মমতা ঘনিষ্ট বলেই পরিচিত। বীরেন্দ্রর পাশাপাশি আইপিএস মৃত্যুঞ্জয় কুমার সিং যিনি পশ্চিমবঙ্গ পুলিশের হোমগার্ডের ডিজি ছিলেন এবং ৩১ অগাস্ট অবসর নিয়েছেন তাঁকেও হোমগার্ডের ওএসডি করা হয়েছে দু'বছরের জন্য৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+