বালুরঘাটে ডেঙ্গু ঠেকাতে অভিনব কর্মশালা প্রশাসনের

ডেঙ্গুকে নির্মূল করুন, ডেঙ্গু থেকে নিজেকে বাঁচান। এই ধরনের সতর্ক বার্তা নিয়ে দশ জনের একটি স্বেচ্ছাসেবি‌ দল জল‌ঘর ২নং পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে তাদের কর্মশালা ‌চালিয়ে যাচ্ছে।

ডেঙ্গুকে নির্মূল করুন, ডেঙ্গু থেকে নিজেকে বাঁচান। এই ধরনের সতর্ক বার্তা নিয়ে দশ জনের একটি স্বেচ্ছাসেবি‌ দল জল‌ঘর ২নং পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে তাদের কর্মশালা ‌চালিয়ে যাচ্ছে।

বালুরঘাটে ডেঙ্গু ঠেকাতে অভিনব কর্মশালা প্রশাসনের

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য ‌দপ্তর থেকে বহু প্রচার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যা এখনও চলছে।‌ তবুও গ্ৰামের মানুষ ডেঙ্গু নিয়ে ওয়াকিবহাল নয়। এই কারণে এখনও ডেঙ্গু জ্বরের প্রকোপে পড়ে লোক মারা যাচ্ছে।

সাধারণত ডেঙ্গুর প্রকোপ ‌বাড়ে বর্ষার শুরু থেকে। চলে শীতের শুরু পর্যন্ত। আর‌ এই‌ ডেঙ্গু থেকে মানুষকে সতর্ক ‌করতে বালুরঘাট ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে দশ জনের একটি ‌দল গ্ৰামের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে রাস্তার দুই ধারে জঙ্গল পরিষ্কার করেন।

এই দলের এক সদস্য অমল‍্যু বর্মন বলেন আমরা আজ গুপিনগর , ভাতশালা, ফতেপুর হয়ে জলঘর ২নং পঞ্চায়েতের জলঘরে আমাদের কর্মশালা করছি। মানুষের কাছে আমরা ডেঙ্গুর সতর্কতা নিয়ে হ‍্যান্ডবিল বিলি করছি‌। অনেকের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরো বলেন আমরা বিভিন্ন বিদ্যালয়ে , শিশু ও শিশু শ্রমিক স্কুলে যাচ্ছি। বর্তমানে আমরা জলঘর শিশু শ্রমিক বিদ‍্যলয়ে আমাদের প্রচার করছি এই ডেঙ্গু বিষয় নিয়ে ,এখানে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের ডেঙ্গু সচেতনতার কথা জানানো হচ্ছে তারা যেন আমাদের এই কথা গুলো প্রচার করে সমস্থ ছত্র ছাত্রীদের মধ্যে। সতর্ক থাকলে সঠিক সময় ডেঙ্গু চিকিৎসা করলে বহু মানুষ এই ডেঙ্গুর হাত থেকে বাঁচবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+