Dengue: ১২ দিনে ৭ জনের মৃত্যু, এখনও চিহ্নিত করা যায়নি ডেঙ্গির প্রজাতি
জেলায় জেলায় ডেঙ্গির সংক্রমণ হু হু করে বাড়ছে। অনেকটা পিছিয়ে রয়েছে কলকাতা শহর। গত ১২ দিনে রাজ্যে ডেঙ্গিতে ৭ জনের মৃত্যু হয়েছে। তারপরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু ডেঙ্গির কোন প্রজাতি থাবা বসাচ্ছে ঘরে ঘরে তা এখনও জানা যায়নি।
সাধারণ নাইসেড এই কাজ করে থাকে। কিন্তু এবার ডেঙ্গির প্রজাতি নিয়ে কোনও তথ্য নাইসেডের কাছে নেই। এদিকে জেলা হু হু করে বেড়ে চলেছে ডেঙ্গির সংক্রমণ। ঘরে ঘরে থাবা বসাচ্ছে ডেঙ্গি। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এর আগে জেলায় এতোটা ডেঙ্গির সংক্রমণ হয়নি। তাহলে কেন এবার এই মাত্রায় ডেঙ্গির সংক্রমণ ছড়াতে শুরু করল। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এবার রানাঘাট, বোলপুর, দুর্গাপুর, হাওড়াতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেকারণে পুরসভা গুলিকেও সতর্ক করা হয়েছে। তাঁরা যাতে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেন। এবং জমা জল কোথাও জমা থাকতে না দেন সেগুলির দিকে নজর দিতে বলেছেন। এলাকায় বেশি করে ডেঙ্গি সচেতনতা তৈরির কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাগুলিকে।
জেলায় সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে কি রয়েছে সচেতনতার অভাব? তাহলে স্বাস্থ্য দফতরের আধিকারীকরা এতোদিন কি করছিলেন? এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা। গত বছরের মতো যাতে মারাত্মক আকার না নেয় ডেঙ্গি সেকারণে এখন থেকেই তৎপর হতে বলা হয়েছে।
সরকারি মেডিকেল কলেজগুলিতে অবিলম্বে িফবাল ক্লিনিক খুলতে বলা হয়েছে। এমনকী প্রয়োজনে আউটডোর থেকেও রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। যাঁরা ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাঁদের শারীরিক পরীক্ষা নিয়মিত ভাবে করে রিপোর্ট দিতে হবে। কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আগামীকাল থেকে পরিদর্শনে বেরোচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারীকরা।












Click it and Unblock the Notifications