Madhyamik Result: এতটাও আশা করিনি! ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন মাধ্যমিকে প্রথম দেবদত্তা
মাধ্যমিকে ফের জয়জয়কার জেলার ছেলেমেয়েদের। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মেধা তালিকাতে নেই কলকাতার কেউ। মেধা তালিকায় ১৬ টি জেলা থেকে ১১৮ জন রয়েছেন। তবে মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭ প্রায় মোট নম্বর ৯৯.৯৬ শতাংশ বলে জানা গিয়েছে।
তবে এতটা যে ভালো ফল হবে তা কল্পনাতেও ভাবতে পারেননি দেবদত্তা। তবে র্যাংক যে করবেন সে বিষয়ে একটা নিশ্চয়তা ছিল তাঁর। ছোট থেকেই কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলে পড়াশুনা করেছেন দেবদত্তা মাজি। তাঁর অভাবনীয় সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

তবে এহেন সাফল্যের জন্যে তাঁর মা'কেই প্রথম কৃতজ্ঞতা জানিয়েছেন দেবদত্তা। তাঁর কথায়, এহেন সাফল্যের পিছনে ব্যক্তিগত শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের শিক্ষিকাদের বড় অবদান রয়েছে।
তবে আগামীদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন দেবদত্তা। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে সে। সংবাদমাধ্যমে দেবদত্তা জানিয়েছেন, তাঁর অঙ্ক এবং ভৌত বিজ্ঞান প্রিয় বিষয়। ভৌত বিজ্ঞান পড়াতেন তাঁর মা। তবে প্রত্যেক বিষয়েই গৃহশিক্ষক ছিল।
তবে ছোট থেকে পড়াশুনার প্রতি কোনও অনীহা ছিল না দেবদত্তার। তাঁর মা জানিয়েছেন, প্রতিদিন ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত। এমনকি রাত ১২ টা পর্যন্তও সে পড়াশুনা করত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তা মেনেও নিয়েছেন মাধ্যমিকে প্রথম হওয়া দেবদত্তা। তাঁর কথায়, পড়াশুনাই আমার প্রথম পছন্দ। মেধা তালিকায় নাম ঘোষণা হতেই ক্রমশ ভিড় বাড়ছে দেবদত্তার বাড়িতে। শুভেচ্ছার বন্যা। ইতিমধ্যে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, '' মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন''।
অন্যদিকে দ্বিতীয়স্থানে রয়েছেন রিফত হাসান সরকারও রয়েছেন। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে তিনি পড়াশুনা করতেন। তাঁর প্রাপ্ত নম্বর ৭০০ নম্বরের মধ্যে ৬৯১ পেয়েছেন। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন অর্ক মণ্ডল। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে পড়াশুনা করেছেন। ৬৯০ প্রাপ্ত নম্বরেের মধ্যে ৯৮.৫৭ শতাংশ পেয়েছেন এছাড়াও তালিকাও আরও বেশ কয়েকজন রয়েছেন।
কীভাবে দেখবেন ফল-
পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা জানতে পারবেন ফলাফল। wbbse.wb.gov.in, wbresults.nic.in. এই ওয়েবসাইটগুলিকে ক্লিক করলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbbse.wb.gov.in/ কিংবা wbresults.nic.in-এ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-র রেজাল্ট লেখা অপসনে ক্লিক করতে হবে। তারপরে রোলনম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই দেখাবে রেজাল্ট।












Click it and Unblock the Notifications