Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দুর নাম করতে চাপ দিয়েছিল CID, সারদাকণ্ডে সিবিআইকে বিস্ফোরক চিঠি দেবযানীর মায়ের

শুভেন্দুর নাম করতে চাপ দিয়েছিল CID, সারদাকণ্ড সিবিআইকে বিস্ফোরক চিঠি দেবযানীর মায়ের

শুভেন্দুর গ্রেফতারির দাবিতে যখন সরব শাসক দল। ঠিক তখনই সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা সিবিআইকে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি চিঠিতে লিখেছেন,সিআইডি দেবযানীকে চাপ দিয়েছিল শুভেন্দু অধিকারীর নাম করতে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সারদাকাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর জড়িত থাকার কথা জানিয়েছিলেন।

সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

শহরে সিবিআই তৎপরতার মাঝে সারদাকণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ। সিবিআইকে চিঠি লিখে রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিিন। গত ৪ সেপ্টেম্বর চিঠিটি তিনি তাঁর আইনজীবীকে দিয়েছিলেন। ৭সেপ্টেম্বর সেটি সিবিআইয়ের কাছে পৌঁছয়। তাতে সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন সিআইডি তাঁর মেয়ের উপর মানসিক চাপ তৈরি করছে।

সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শর্বরী মুখোপাধ্যায় সিবিআইকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নাম করার জন্য তাঁর মেয়েকে চাপ দিয়েছিল িসআইডি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে সুদীপ্ত সেনের কাছ থেকে িনয়েছিলেন তাঁর সামনে। দেবযানীকে এমনটা বলতে চাপ দিয়েছে সিআইডি। এমনকী সিআইডি অফিসাররা হুমকি দিয়ে তাঁকে বলেছেন যদি দেবযানী এটা না বলেন তাহলে তাঁকে ৯টি এমন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে তিিন কোনও দিন জেল থেকে বেরোতে পারবেন না। এমন হুমকি দিয়ে নাকি ভয় দেখিয়েছিলেন সিআইডি তদন্তকারীরা।

মিথ্যে অভিযোগ

মিথ্যে অভিযোগ

দেবযানীর মা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন বলে জানিয়েছেন এডিজি সিআইডি। তাঁর পাল্টা দাবি তদন্তের প্রথম দিন থেকে অসহযোগিতা করে আসছেন দেবযানী। জেলে যে মহিলা কয়েদিদের সামনে তাঁকে জেরা করা হয়েছিল। তাঁদের কাছে জানতে চাইলেই সব তথ্য প্রকাশ্যে আসবে বলে দাবি করেছেন এডিজি সিআইডি। তাঁরা একটি তদন্তকারী সংস্থা যাঁরা তথ্যের ভিত্তিতে তদন্ত করে থাকে। কাজেই একেবারে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছে সিআইডি।

তীব্র সমালোচনা শুভেন্দুর

তীব্র সমালোচনা শুভেন্দুর

শর্বরী মুখোপাধ্যায়ের এই চিঠি প্রকাশ্যে আসার পরেই টুইটে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন, সিআইডি পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত ব্যর্থ বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পরেই টিএমসির পক্ষ থেকে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে মিছিল করা হয়। শহরে শাসদ দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ইডি-সিবিআই তৎপরতার পরেই শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি উঠেছে। বিজেপি শুভেন্দ্ু অধিকারীকে গার্ড দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সারদা কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে তার পরেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছে টিএমসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+