Cyclone Remal: রাতে ধ্বংসলীলা চালানোর পরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান কোথায়, তার বেগই বা কত?
Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার কারণে গভীর রাতে অশান্ত আবহাওয়া ছিল, সকালের দিকে তা অনেকটাই শান্ত। উপকূল বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তা ক্রমেই উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ এর বেগ ছিল ঘন্টায় ১৫ কিমি। তবে তা সেই সময় শক্তি হারিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
সেই সময় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান ছিল ১৫০ কিমি উত্তর-পূর্বে, ক্যানিং থেকে ৭০ কিমি উত্তর পূর্বে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১১০ কিমি উত্তর-পশ্চিমে এবং বাংলাদেশেরই মোংলা থেকে ৩০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ওই সময় ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিমি।

বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল সাড়ে আটটা থেকে এদিন সকাল সাড়ে পাঁচ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১৪ সেমি, হলদিয়ায় ১১ সেমি, আলিপুরে আট সেমি, পূর্ব মেদিনীপুরের তমলুক, দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ এবং হাওড়ার উলুবেড়িয়ায় ৭ সেমি করে।
এই সময় হাওয়ার বেগ ছিল (ঘন্টায়/কিমি) দমদমে ৯১, ক্যানিং এবং রামকৃষ্ণ মিশন-৭৮, আলিপুর ৭৪, বারুইপুর ৬৭, কল্যাণী ৬৫, নিমপীঠ ৬৩, ডায়মন্ডহারবার ৬৯, সাগর ও রায়দিঘিতে ৬৩।
আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমটি প্রাথমিকভাবে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী সময়ে উত্তর-পূর্ব দিকে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। সিস্টেমটি ইতি মধ্যেই বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে প্রভাব ফেলতে শুরু করেছে। যা প্রভাব ফেলতে শুরু করেছে, অসম, মেঘালয়, ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এই ঘূর্ণিঝড় দুপুরের আগে গভীর নিম্নচাপ এবং বিকেলে তা নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় ১০০ কিমি থাকলেও তা ধীরে ধীরে হ্রাস পাবে এবং এদিন দুপুর নাগাদ তা ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিমি হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications