Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Remal Update: আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল! নির্দিষ্ট করে ল্যান্ডফলের জায়গা জানাল মৌসম ভবন

Cyclone Remal Update: দুহাজার চব্বিশে বাংলার প্রথম ঘূর্ণিঝড়। এদিন সকাল সাড়ে এগারোটায় আবহাওয়া দফতরের উপগ্রহে যা ধরা পড়েছে তা হল, ঘূর্ণিঝড় রেমাল উত্তর মুখেই অগ্রসর হচ্ছে। ওই সময় ঘূর্ণিঝড় রেমালের বেগ ছিল ঘন্টায় তেরো কিমি। যা কিনা আগের ছয় ঘন্টার থেকে ছয় কিমি বেশি।

ওই সময় ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। বাংলাদেশের মংলা থেকে ২৬০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগরদ্পীপ থেকে ২১০ কিমি দক্ষিণ-পূর্বে, ক্যানিং থেকে ২৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। সেই সময় বাতাসের বেগ ছিল ঘন্টায় ৯৫ থেকে ১০৫ কিমি।

Cyclone

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর দিকে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়ে চলেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় রূপে। সেই সময় ঘূর্ণিঝড় রেমালের বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি।

আবহাওয়া দফতরের অনুমান এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়ের বেগ বেড়ে গিয়ে দাঁড়াবে ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি। যা বজায় থাকবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। এই সময়ের আশপাশে অতিপ্রবল ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে। তবে তারপরেই এর বেগ হ্রাস পাবে। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এর বেগ দিয়ে দাঁড়াতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিমি। সেই সময় এটি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। বেলা সাড়ে এগারোটা নাগাদ এটি আরও শক্তি হ্রাস করে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিমি।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

দক্ষিণবঙ্গ

  • রবিবার

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী এবং উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছ। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে।

  • সোমবার

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। তবে এই দুই কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৬০-৭০ কিমি বেগে ঝড় হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
ওই দিন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এইসব জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে।

উত্তরবঙ্গ

  • সোমবার

উত্তরবঙ্গের জন্য রবিবার কোনও সতর্কবার্তা না থাকলেও সোমবার মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গাায় ভারী থেকে অতিভারী, কিছু জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায়। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

  • মঙ্গলবার

ওইদিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
ওই সময় দার্জিলি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দদিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
এই দিন সবকটি জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

  • বুধবার

কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

  • ল্যান্ডফল

বাংলাদেশের মোংলায় ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের। ভারতের মৌসম ভবন জানিয়েছে বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মোংলার দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+