Cyclone Dana: ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়বে শীতকালীন সবজির উপরে, আরও দাম বাড়ার আশঙ্কা!
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। একেই আলু শাক - সবজির দাম আকাশছোঁয়া। কোনও সবজি কেনার জন্য যথেষ্ট ভাবনাচিন্তা করতে হচ্ছে। তার মধ্যে ঘূর্ণিঝড় দানার আগমন বার্তা। রীতিমতো দুশ্চিন্তা ছড়িয়েছে কৃষকদের মধ্যে। তার সঙ্গে দুশ্চিন্ত তৈরি হচ্ছে গৃহস্থেরও।
কারণ, সামনেই শীত আসছে। শীতের রকমারি সবজি উঠতে শুরু করবে বাজারে। শীতের সবজির উপরে বরাবর প্রতি গৃহস্থের ঝোঁক থাকে। কিন্তু এবার সেই বাজারেও হানা দিতে পারে দানার প্রভাব। বাড়তে পারে আলু, পেঁয়াজ, সবজির দাম।

জ্যোতি আলুর দাম বাজারে ৩০ থেকে ৩৫ টাকা কেজি চলছে। চন্দ্রমুখী আলুও প্রায় ৪৫ টাকা কেজি। পেঁয়াজের দাম ৭০ টাকা ছুঁইছুঁই। কাঁচা লঙ্কা ২০০ টাকা কেজি। অন্যান্য সবজির দামও এখন যথেষ্ট আকাশছোঁয়া। শীতের সবজি বাজারে এলে দাম কমবে। এই কথা আন্দাজ করা গিয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন যথেষ্ট দুর্ভাবনার।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর ঘূর্ণিঝড় দানার যথেষ্ট প্রভাব পড়বে। ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা আগাম জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চার জেলাতে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি দফতর থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে।
আর কিছুদিন পরেই আউশ ধান উঠবে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে মাঠে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। ৮০ শতাংশ পেকে যাওয়া ধান তুলে নিতে বার্তা দেওয়া হয়েছে। কৃষকরা তড়িঘড়ি ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত। কিন্তু শীতকালীন বহু সবজি মাঠে নষ্ট হয়ে যেতে পারে। সবজি ফলনের ক্ষেত্রে এই ঘূর্ণিঝড় বড় বাধা। আবহাওয়ার বদলে যাওয়ার কারণে ফলন ভালো হবে না। তার প্রভাব গিয়ে পড়বে বাজারের উপর। আশঙ্কার কথা উঠছে।
বহু সবজি আর কিছু দিন পরেই মাঠ থেকে তোলা হবে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সেই সবজি আগেই তুলে ফেলতে হচ্ছে। কিছু ক্ষেত্রে বীজ পোঁতা হয়েছিল। সেই সব বৃষ্টিতে নষ্ট হবে। আলু চাষের ক্ষেত্রেও এই অকাল বর্ষণ ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। এই আশঙ্কা করছেন চাষিরা ফলে নভেম্বর মাসের মাঝে মাঝেই সবজির দাম আরও বাড়বে এখনই সেই আশঙ্কা করা হচ্ছে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications