Mamata Banerjee: ঘূর্ণিঝড় দানার জন্য সকল কৃষক ক্ষতিপূরণ পাবেন, সিদ্ধান্ত মমতার
ঘূর্ণিঝড় দানার (cyclone Dana) প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে গোটা রাজ্যজুড়ে। ফসল মাঠেই নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির। এই অবস্থায় কৃষকদের মাথায় হাত। শীতকালীন ফলন জলের তলায় চলে যাওয়ায় দাম বাড়ছে সবজির। কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। তাদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় ডানার প্রভাব রাজ্যজুড়ে। দুর্যোগে রাজ্যের ৯ লক্ষ্যর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শস্য বিমা প্রকল্পের আওতায় তাদের সকলকেই ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার নবান্নে কৃষি এবং পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠক করেন। মূলত সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং আবাস যোজনার সমীক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে দফতরের মন্ত্রীরা ছাড়াও আধিকারিকরা ছিলেন।
বৈঠকের পর কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, পুজোর আগে ডিভিসির ছাড়া জলে বানভাসি হয় বিস্তীর্ণ এলাকা। সাম্প্রতিক ঘূর্ণিঝড় দানা দুর্যোগ নিয়ে হাজির হয়। ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয় রাজ্যের বহু জায়গায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝড়ের দাপট দেখা যায়।
মন্ত্রী এদিন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ এখনও চলছে। এ পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন। সাম্প্রতিক দুর্যোগ নিয়ে সমীক্ষা চালানো হয়। সেই রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত ৯ লক্ষ ৩ হাজার ৫৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
যে বিমা সংস্থা সমীক্ষার কাজ করছে, তাদের কাজের গতি নিয়ে এদিন উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের আরও দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা বিষয়টির উপর নজরদারি করছেন।
-
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications