CV Anand Bose: 'রক্তস্নান বন্ধ করুন', নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে অ্যাকশন রিপোর্ট তলব করে বার্তা রাজ্যপালের
'লোকসভা ভোটে রক্তস্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি মেনে চলুন', নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল নন্দীগ্রামে বিজেপির মহিলাকর্মী খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত বলে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
পরিকল্পনা করে এই খুন করেছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য তিনি পুলিশের বিরুদ্ধে এই খুনের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ করেছেন। এই িনয়ে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগও করেছেন নন্দীগ্রামের বিধায়ক। ভোটের আগে আতঙ্ক তৈরি করতেই তৃণমূল কংগ্রেস এই কাজ বলে অভিযোগ করেছেন তিনি।

গতকাল নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দল। তাঁরা সেখানে পৌঁছলেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন পারিবারিক অশান্তির জেরে খুন করা হয়েছে মহিলাকে। আর ভোটের আগে সেই ঘটনা ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে।
এদিকে সকাল থেকে নন্দীগ্রামে ব্যপক হারে ধরপাকড় চলছে। বেছে বেছে বিজেপি কর্মীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তদের না গ্রেফতার করে ভোটের আগের দিন বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এমনই অভিযোগ করেছেন তাঁরা। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছে, ধরপাকড় না থামানো হলে ভোটের দিন আগুন জ্বলবে নন্দগ্রামে।
ভোটের আগের দিন উত্তেজনা বাড়ছে নন্দীগ্রামে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতেই বাহিনী টহল দেওয়া শুরু করেছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে নন্দীগ্রামে ভয় দেখিয়ে ভোট করানোর পরিকল্পনা করছে বিজেপি। গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছে। মাইকে করে প্রচার করা হচ্ছে বিজেপিকে ভোট না দিলে চরম পরিণতি হবে।
ভোটের আগে হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে নন্দীগ্রাম। রাজ্যপাল নবান্নের কাছে রিপোর্ট তলব করে ভোটের আগে অশান্তির ঘটনা নিয়ে রীতিমতো সতর্ক করেছেন। রাজভবনের মহিলাকর্মীর শ্লীূলতাহানির অভিযোগের পর এই প্রথম রাজ্যপাল নবান্নকে কড়া বার্তা পাঠালেন। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। সেখান থেকে ইমেলে নবান্নের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন তিনি। ভোটের মাঝে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনায় উদ্বেগ বেড়েছে।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে








Click it and Unblock the Notifications