CV Anand Bose: বহরমপুর স্টেশনে ওয়েটিং রুমে রাজ্যপাল, ফোনে এলো কার মৃত্যুর খবর

ভোটের বাকি কয়েকঘণ্টা। তার মাঝেই গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সফরের মধ্যেই মুর্শিদাবাদে ফের খুন। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল কংগ্রেস রয়েছে ঘটনার নেপথ্যে অভিযোগ পরিবারের। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে।

ভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার মাঝেই রক্তের হোলি চলছে বাংলায়। গত ৩০ দিনে রাজ্যে ১৮ জন মারা গিয়েছে। ভোটেরক ২৪ ঘণ্টা বাকি নেই আর পরেও চলছে মৃত্যু মিছিল। কোথাও বোমা বাঁধতে গিয়ে হাত-পা উড়ে যাচ্ছে। কোথাও খুন। মুর্শিদাবাদের রানিনগরের রায়পুরে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।

মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস

২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় খুনের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের রানিনগরে মৃত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। জেলা জুড়ে একাধিক জায়গায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। গোটা এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়। মুর্শিদাবাদ জেলা জুড়ে পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে আজই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি মুর্শিদাবাদে ট্রেনে সকালে রওনা হন। বহরমুপুর স্টেশনে সকাল ১০টার পরে পৌঁছন। সেখানে পৌঁছে ওয়েটিং রুমে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। তখনই মুর্শিদাবাদের রানি নগরে কংগ্রেস কর্মী খুনের খবর আসে। সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদে একাধিক জায়গায় যাওয়ার কথা রয়েছে।

তাঁর কনভয় ইতিমধ্যেই বহরমপুর স্টেশন থেকে বেড়িয়ে গিয়েছে। মুর্শিদাবাদের খড়গ্রামের দিকে যাচ্ছেন। সেখানে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বলবেন িতনি। এর আগে ভাঙড়েও পরিদর্শনে গিয়েছিলেন তিনি। গতকাল রাজভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। িতনি অভিযোগ করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এবং রাজ্যে রক্তের হোলি খেলা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+