"ধান্দাবাজ, বিচার ব্যবস্থার কলঙ্ক", অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
এসএসসি মামলার রায় বেরনোর পরে সাংবাদিক সম্মেলন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তিনি। তারপরেই আক্রমণাত্মক বক্তব্য রাখলেন তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশিক্ষিত আইনজীবী। কী করে তিনি বিচারপতি হয়েছিলেন? এখনও প্রশ্ন রয়েছে। এমনই কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। " যখন বিচারপতি ছিলেন, তখন ভয় দেখিয়ে সমস্ত কাজকর্ম করিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সব মানুষ এখন সাংসদ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন?" প্রশ্ন কল্যাণের।

"মানুষের রিজেক্ট করা উচিত। ধান্দাবাজ, বিচার ব্যবস্থার কলঙ্ক। গোটা বিচার ব্যবস্থাকে রাজনীতির জন্য ব্যবহার করা। নিজে যাতে আরও ভালো থাকতে পারি। সেজন্য গোটা বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া। এরা দেশের কলঙ্ক। " এমনই তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
সোমবার বেলার দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি। মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চেয়েছেন তিনি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এমন দাবিও করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলার রায় আরও কঠিন হয়েছে। বক্তব্য তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর।
এরপরেই ভিডিও বার্তায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "আইনজীবী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো মামলা করেছেন, তেমন কোনও জাজমেন্ট রিপোর্ট নেই। বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে লাইন করে বিজেপিতে গিয়েছেন। চক্রান্ত করেছিল কী করে চাকরি খাওয়া যায়। এখন চোরের দল, ডাকাতের দল, গুন্ডাদের দলের সর্দার হয়েছেন।"
আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে কল্যাণেল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা করুক। খোলা চ্যালেঞ্জ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications