হুগলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী
হুগলি জেলার রিষড়া এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে।
হুগলি জেলার রিষড়া এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে। ধৃতর নাম ভাস্কর শীল। তিনি রিষড়া এলাকায় বিজেপির মন্ডল সভাপতি।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে ও শুক্রবার আদালতে তোলা হয়। পুলিশ জানায় যে তার কাছে থেকে একটি ৭ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।
এলাকার বিজেপি নেতা শ্যামল বসুর অভিযোগ, মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে ভাস্কর শীলকে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ যাদব বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি জিতবে না। তাই মানুষকে ভয় দেখাতে তারা আগ্নেয়াস্ত্র সহ ঘুরে বেড়াচ্ছে এই ঘটনা আরও এক বার প্রমাণ করে দিল।












Click it and Unblock the Notifications