Bengal Corona Update: কিছুটা কমল রাজ্যে করোনা সংক্রমণের হার! চিন্তায় রাখছে পজিটিভিটি রেট

Bengal Corona Update: কিছুটা কমল রাজ্যে করোনা সংক্রমণের হার! চিন্তায় রাখছে পজিটিভিটি রেট

ফের একবার একশো পার করল রাজ্যে করোনা সংক্রমণ! যদিও বুধবারের তুলনায় কিছুটা হলেও আজ বৃহস্পতিবার কমল রাজ্যে করোনা সংক্রমণের হার। সংক্রমণ কমলেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে সংক্রমণের হার অনেকটাই বেশি। যদিও এই মুহূর্তে এই দুই জেলার সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য দফতর। এমনকি মানুষকে কোভিড বিধি মেনে চলার পরামর্শও চিকিৎসকদের তরফে।

এক নজরে সংক্রমণের ছবি

এক নজরে সংক্রমণের ছবি

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৯৮। যা বুধবারের তুলনায় অনেকটাই কম। বুধবার বাংলায় করোনা সংক্রমণ প্রায় ২৩৯। সেখানে দাঁড়িয়ে এদিনের সংক্রমণের ছবিটা অনেকটাই স্বস্তি দিচ্ছে। গত কয়েক সপ্তাহ আগেও ৫০ থেকে ৭০ এর মধ্যেই সংক্রমণ আটকে ছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই গ্রাফ ভয় ধরাচ্ছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। অন্যদিকে এদিন সংক্রমণ কমার পাশাপাশি পজিটিভিটি রেটও অনেকটাই কম। বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ।

মৃত্যু শূন্য বাংলা

মৃত্যু শূন্য বাংলা

বুধবার একজনের মৃত্যু হয়। কিন্তু আজ মৃত্যুশূন্য বাংলা। মাঝে কয়েকটা দিন বাদ দিলে একজন করে মৃত্যু হচ্ছিল করোনায়। কিন্তু আজ একেবারে শূন্যে নেমে এসেছে মৃত্যু। যা স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। তবে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা'য় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। অন্যদিকে করোনাকে জয় করে সুস্থ জীবনেও ফিরে আসছেন বহু মানুষ। তথ্য বলছে গত ২৪ ঘন্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। সুস্থতার হার রাজ্যে এই মুহূর্তে ৯৮.৮৯ শতাংশ। শুধু তাই নয়, রাজ্যে মোট ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৯১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য তরফে দেওয়া বুলেটিনে জানা যাচ্ছে।

গোটা দেশেই বাড়ছে সংক্রমণ

গোটা দেশেই বাড়ছে সংক্রমণ

শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই কার্যত বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২,২১৩ জন। গতকাল সংখ্যাটা ছিল ৮,৬৪১ জন। ১০৯ দিনে এই প্রথম দেশের দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ২৬ ফেব্রুয়ারি শেষবার দেশের দৈনিক সংক্রমণ ১০ হাজারের কাছাকাছি দেখা গিয়েছিল। ফের একবার সেই জায়গাতে পৌঁছে যাচ্ছে দেশ? যা আতঙ্ক ধরাচ্ছে চিকিৎসকদের। তাঁদের মতে, যা পরিস্থিতি তাতে কড়া ভাবে এখন থেকেই ফের একবার কোভিড বিধি লাঘু করা উচিৎ। না হলে চতুর্থ ওয়েভ আছড়ে পড়বে বলেই শঙ্কা চিকিৎসকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+