করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত
গত কয়েকদিন আগেই সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি করোনামুক্ত হয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য। বাড়িও ফিরে গিয়েছেন তিনি। হঠাত করেই মঙ্গলবার সকালে অবস্থার অবনতি ঘটতে থাকে প্র
গত কয়েকদিন আগেই সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি করোনামুক্ত হয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য। বাড়িও ফিরে গিয়েছেন তিনি। হঠাত করেই মঙ্গলবার সকালে অবস্থার অবনতি ঘটতে থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাড়িতেই ছুটে আসেন ডাক্তারররা।
জানা যাচ্ছে, এই অবস্থায় তাঁকে আর বাড়িতে রেখে চিকিৎসা করাতে চান না পরিবারিক চিকিৎসকর। উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতির কথা সামনে আসতেই চিন্তিত পরিবার থেকে দলীয় সহকর্মীরা।

আচমকা কমে গেল অক্সিজেন লেভেল
করোনাকে জয় করে সেরেই উঠছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্থিতিশীলও ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা কমে গেল অক্সিজেন লেভেল। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মাস কয়েক আগে হাসপাতালে চিকিৎসা সেরে ফিরেছেন। তারপরই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তিনি কিছুতেই হাসপাতালে যেতে রাজি হননি। ফলে বাড়িতেই সবরকম ব্যবস্থা করে শুরু হয়েছিল চিকিৎসা। স্বাভাবিকই চলছিল সব। অক্সিজেন স্যাচুরেশনও মাত্রার মধ্যেই ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আচমকাই অবস্থার অবনতি। নেমে গিয়েছে শরীরে অক্সিজেনের মাত্রা। শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যায় ৮০-র কাছাকাছি। আর তাই কোনও রিস্ক নিতে চান না প্রাক্তণ মুখ্যমন্ত্রীর পরিবার।

করোনামুক্ত মীরা ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুদ্ধদেব বাড়িতে থেকে চিকিৎসা করালেও মীরাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। গত কয়েকদিন হাসপাতালেই ছিলেন মীরাদেবী। সোমবারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মীরা। তবে আগামী ৭ দিণ তাঁকেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাড়ি ফিরতেই বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তিনি।

আইসিইউতে রাখার সিদ্ধান্ত
মঙ্গলবার হঠাৎই তাঁর অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিওপিডি-র সমস্যা রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন তাঁরা। জানা যাচ্ছে, বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আরও বেশ ইছু শারীরিক পরীক্ষাও করা হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তৈরি করা হতে পারে মেডিক্যাল বোর্ডও।

বামেদের বিবৃতি
যদিও বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোর বার্তা দেওয়া হয়েছে আলিমুদ্দিনের তরফে। বামেদের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, শারীরিক অবস্থার অবনতি নয়, ঝড়বৃষ্টির জন্য পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে। এবং সাইটোকাইন সমস্যার জন্য আগাম সতর্কতা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications