দুর্নীতি ইস্যু কাজ করল না বাংলায়, তৃণমূলের ব্যাপক সাফল্য রাজ্যে
দুর্নীতি ইস্যু বাংলার লোকসভা ভোটে কাজ করল না। কয়লা পাচার, গোরু পাচার, বালি চুরি, চাকরি চুরি একের পর এক দুর্নীতির অভিযোগ বাংলার শাসক দলের বিরুদ্ধে উঠেছিল। ভোটের প্রচারে বিজেপির প্রধান ইস্যুই ছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক জনসভায় দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন। অমিত শাহ, জেপি নাড্ডাও নিশানা করেছিলেন তৃণমূলের দুর্নীতি ইস্যুকে। কিন্তু কোনও কিছুই খাটল না। এই কথাই মনে করছেন রাজনীতির কারবারিরা।
গত দুই বছরে একের পর এক দুর্নীতি ইস্যু সামনে এসেছে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তালিকা আরও দীর্ঘ হতে থাকে। একের পর এক মামলাও হতে থাকে কলকাতা হাইকোর্টে। রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। চাকরি বিক্রি দুর্নীতি ইস্যু যথেষ্ঠ আলোচনায় ছিল। লোকসভা নির্বাচনের আগে যথেষ্ঠ চাপও তৃণমূলের উপর দেখা গিয়েছিল। কিন্তু ভোটের বাক্সে তেমন কোনও ফল পাওয়া গেল না। বেলা বাড়তেই দেখা গেল তৃণমূল প্রার্থীরা এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থীদের থেকে।

বেলা ১২ টার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলা শুরু হল। বেলা ১২ টা নাগাদ তৃণমূল ৩০ টি আসনে এগিয়ে ছিল। বিজেপি মাত্র ১০ টা আসনে এগিয়ে। তৃণমূল প্রার্থীরা জয়ের ব্যবধান ক্রমশ বাড়াতে থাকে।
দুর্নীতি ইস্যুতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাইয় জেলে আছেন। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডল তিহার জেলে বন্দি আছেন। রাজ্যের শিক্ষা দফতরের একাধিক আধিকারিক জেল হেফাজতে আছেন। এই পরিস্থিতিতে ভোটবাক্সে কোনও প্রভাব পড়ল না। তৃণমূল নিজের ভোটব্যাঙ্ক ধরে রাখল। এই কথাই আপাতভাবে পরিষ্কার হয়ে গেল।
বিকেলের দিকে মোটামুটি রাজ্যে ফলাফল প্রকাশ হয়ে যায়। ২৯ টি আসনে জয়ের অপেক্ষায় তৃণমূল। তার মধ্যে কয়েকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। রেকর্ড ভোটে জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ , দেবশ্রী চৌধুরীরা হেরে গিয়েছেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications