টেস্টিং বাড়লেও বাংলায় অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি

টেস্টিং বাড়লেও বাংলায় অনেকটা দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি

দৈনিক টেস্টিং বাড়লেও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বেশ খানিকটা কমল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬৬০ জন। আর এদিন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৮০ জনে। অথচ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ৩ হাজার জনের দৈনিক করোনা পরীক্ষা বেশি হয়েছে।

শুক্রবারের করোনা আপডেট

শুক্রবারের করোনা আপডেট

শুক্রবার বাংলায় ৪০৩৭১ জনের করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন। যার ফলে পজিটিভিটি রেট আগের তুলনায় কিছুটা কমে দাঁড়িয়েছে ১.৪৪ শতাংশে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। সবমিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা পৌঁছল ১৯ হাজার ৬৫২ জনে।

বাংলায় কমছে অ্যাক্টিভ কেস

বাংলায় কমছে অ্যাক্টিভ কেস

বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭৫১৩ জন। মোট আক্রান্তের মধ্যে ইতিমধ্যে রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৯৮.৩৩ শতাংশ। মারা গিয়েছেন ১.২১ শতাংশ মানুষ।

উদ্বেগ কলকাতাকে ঘিরে

উদ্বেগ কলকাতাকে ঘিরে

বাংলার জেলাগুলির মধ্যে করোনা আক্রান্তের নিরিখে এখন‌ও সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় এই জেলায় ১৭২ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন একজন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৭২ জন রোগ সারিয়ে সুস্থ হয়েছেন।

দুই জেলা নিয়েও রয়েছে উদ্বেগ

দুই জেলা নিয়েও রয়েছে উদ্বেগ

কলকাতার মত দুই ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ততোধিক না হলেও উত্তর ২৪ পরগনায় ৯৮ জন একদিনে আক্রান্ত হয়েছেন। এবং দুই জেলার মধ্যে সবচেয়ে বেশি চারজন মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনায়। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪৯ জন। তবে এই জেলায় গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যুর খবর সামনে আসেনি।

নদিয়া-বীরভূম আপডেট

নদিয়া-বীরভূম আপডেট

নদিয়া এবং বীরভূমে গত ২৪ ঘন্টায় একজন করে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে এই দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। নদিয়ায় একদিনে ১৮ জন এবং বীরভূমে ২৪ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

সার্বিকভাবে কমেছে আক্রান্ত

সার্বিকভাবে কমেছে আক্রান্ত

বাংলায় মোট ২৩ টি জেলার মধ্যে ১৬ টি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা দশ জনের বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। অন্যদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও মেদিনীপুর-জঙ্গলমহল এলাকার জেলাগুলিতেও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে কলকাতা এবং সংলগ্ন দুই পরগনা, হাওড়া এবং হুগলিতে এখনো করোনা আক্রান্তের সংখ্যা অন্য জেলাগুলির থেকে বেশি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+