কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ, বাংলায় তৃতীয় ঢেউ! একসপ্তাহের মধ্যে দিনে ৩০ হাজার আক্রান্ত হওয়ার আশঙ্কা
বাংলায় করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ (third wave) নিয়ে সতর্কবার্তা জারি স্বাস্থ্য দফতর। অভ্যন্তরীণ পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। ও এছাড়াও কলকাতায় ওমিক্রনের (Omicron) গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলেও আলোচ
বাংলায় করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ (third wave) নিয়ে সতর্কবার্তা জারি স্বাস্থ্য দফতর। অভ্যন্তরীণ পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। ও এছাড়াও কলকাতায় ওমিক্রনের (Omicron) গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলেও আলোচনায় উঠে এসেছে বলে, সূত্রের খবর। তবে এব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত
বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা। ছিলেন চিকিৎসকরাও। সেখানেই ইঙ্গিত করা হয়েছে, কলকাতায় ইতিমধ্যেই করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে দিয়েছে। কেননা অতিসম্প্রতি রাজ্যে যে ৫ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে দুজন কলকাতা। তাঁদের বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই। চিকিৎসকরা বলছেন, যেহেতু ওমিক্রন মৃদু উপসর্গের সেই কারণে প্রথমে সাধার মানুষ বিষয়টিতে গুরুত্বই দিতে চাইছেন না। পরীক্ষা করতে দেরি করানোয় তা দ্রুত সংক্রমিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রাজ্যে একসপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ
সূত্রের খবর অনুযায়ী, রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের আলোচনায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, একসপ্তাহের মধ্যে রাজ্যে তৃতীয় ঢেউ আঘাত হানতে চলেছে। সেক্ষেত্রে একদিনে আক্রান্ত হতে পারেন ৩০ থেকে ৩৫ হাজার মানুষ। উত্তর ও দক্ষিণবঙ্গে মিলিয়ে রাজ্যের ছটি জেলার সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বৈঠকে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে মার্চ-এপ্রিল গড়িয়ে যাবে বলেও আলোচনায় উঠে এসেছে।

পরিকাঠামোর উন্নতি ও পরীক্ষায় জোর
সূত্রের খবর অনুযায়ী, স্বাস্থ্যকর্তাদের আলোচনায় দৈনিক আরটিপিসিআর পরীক্ষা বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব হাসপাতালগুলিকে সাধারণ চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কলকাতার এমআর বাঙুর হাসপাতাল। চিকিৎসকরা বলছেন, মানুষ সচেতন নয়। উৎসবে মেতে রয়েছেন। কিন্তু করোনা ন্যূনতম বিধিও মানছেন না। যে কারণেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

একদিনে আক্রান্ত বেড়েছে প্রায় ৪৫%
বুধবার ২৪ ঘন্টায় সারা রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪৫%। মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫২ জন। বুধবার তা বেড়ে হয় ১০৮৯ জন। যার প্রায় অর্ধেকই কলকাতার। কলকাতায় একদিনে বুধবার আক্রান্তের সংখ্যা প্রায় ১০৮৯ জন। কলকাতা ছাড়াও যেসব জেলার পরিস্থিতি খারাপ তাদের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির মতো জেলা।












Click it and Unblock the Notifications