দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত কলকাতার থেকে বেশি, ১৪ জেলা থেকে মৃত্যুর খবর নেই

বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ (coronavirus infection) কমছে। তবে কোনও কোনও জেলায় এখনও তা চিন্তাজনক। রাজ্যের অধিকাংশ জেলায় (district)মৃত্যুতে লাগাম পড়ানো গেলেও, দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতাকে ছাড়িয়ে গিয়েছে দার্জ

বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ (coronavirus infection) কমছে। তবে কোনও কোনও জেলায় এখনও তা চিন্তাজনক। রাজ্যের অধিকাংশ জেলায় (district)মৃত্যুতে লাগাম পড়ানো গেলেও, দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতাকে ছাড়িয়ে গিয়েছে দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর জেলা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ১৪৭৮। তবে তা আগের দিনের থেকে কম। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১৫৯৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৫(১৩১)। উত্তর ২৪ পরগনায় ১৫৪ (১৭৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯১৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৪৭৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৮,০৯১। শুধু এদিনই কলকাতায় ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯১৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০১,৫২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৫৬ জন। গতদিনের থেকে সংখ্যাটা ৪৫ কম।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৬, ০৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৭৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ০৯, ১৩৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪৬৪ জন। গত দিনের থেকে সংখ্যাটা ৯৬ কম।

দার্জিলিং-পশ্চিম মেদিনীপুর

দার্জিলিং-পশ্চিম মেদিনীপুর

আক্রান্তের নিরিখে এদিন দুই নম্বরে দার্জিলিং (১৫০) আর তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর (১৪৭)। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৫৩২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩, ০৮২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৩ জন। হুগলিতে ৬৮ জন বেড়ে আক্রান্ত ৮০, ০৭৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২০ (৩৪), কোচবিহারে ৮৮ (৯৮) , দার্জিলিং ১৫০ (১৫৯), কালিম্পং ৮ (২৩) , জলপাইগুড়ি ৬১ (৯৩), উত্তর দিনাজপুরে ৮ (২২), দক্ষিণ দিনাজপুরে ২৭ ( ১৪), মালদহ ১০ (৪), মুর্শিদাবাদ ১০ (১০), নদিয়া ৮২ (৬২), বীরভূম ২৫ (২৪), পুরুলিয়া ৭ (৮), বাঁকুড়ায় ৫৫ (৭৯), ঝাড়গ্রাম ৪৬ (৪৭), পশ্চিম মেদিনীপুর ১৪৭ (১৬৭), পূর্ব মেদিনীপুর ৯২ (১১০), পূর্ব বর্ধমান ৪১ (৪৩), পশ্চিম বর্ধমান ৪৬ (৪৮), হাওড়া ১০৩ (৬৩), হুগলিতে ৬৮ (৫২), উত্তর ২৪ পরগনায় ১৫৪ (১৭৬), দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ ( ১২৮) জন আক্রান্ত হয়েছেন।

১৪ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই

১৪ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপর ৭ জনের মৃত্যু হয়েছে কলকাতা। নদিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+