বাংলায় করোনা সংক্রমণে বেগ দিচ্ছে জেলাগুলি, উত্তর ২৪ পরগনার পরেই স্থান দার্জিলিং-এর
জেলাগুলিতে (district) করোনার সংক্রমণ (coronavirus infection) কমলেও, এখনও তা আশাব্যঞ্জক নয়। মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের পরিস্থিতি কিছুটা ভাল হলেও দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি জেলার পরিস্থিতি যথ
জেলাগুলিতে (district) করোনার সংক্রমণ (coronavirus infection) কমলেও, এখনও তা আশাব্যঞ্জক নয়। মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের পরিস্থিতি কিছুটা ভাল হলেও দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি জেলার পরিস্থিতি যথেষ্টই তুলনামূলক খারাপ। জেলাগুলির মধ্যে রাজ্যে সব থেকে বেশি সংক্রমণ এখনও উত্তর ২৪ পরগনাতেই।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ১৯২৫। তবে তা আগের দিনের থেকে বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১৮৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭৮(১৭২)। উত্তর ২৪ পরগনায় ২২৬ (২০৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় কলকাতার মতোই ও উত্তর ২৪ পরগনায় বেড়েছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৮৬৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৪১৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৬,৯৪৯। শুধু এদিনই কলকাতায় ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৬৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০০,২১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮৬৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৪, ৬৭১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২১৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪১৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ০৭, ৩০৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৪৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৯৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
আক্রান্তের নিরিখে এদিন তিন নম্বরে দার্জিলিং। দক্ষিণ ২৪ পরগনায় ১০৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩৭৫৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯২, ৩৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। হুগলিতে ১৩৫ জন বেড়ে আক্রান্ত ৭৯৩৪৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৮ (২২), কোচবিহারে ৮৬ (৯৮) , দার্জিলিং ১৬৯ (১৭১), কালিম্পং ১৯ (৩০) , জলপাইগুড়ি ১৩৪ (১০৫), উত্তর দিনাজপুরে ২৬ (৩৫), দক্ষিণ দিনাজপুরে ২৫ ( ১১), মালদহ ৯ (১০), মুর্শিদাবাদ ১৮ (৮), নদিয়া ১০৫ (১০৭), বীরভূম ২৫ (৩৫), পুরুলিয়া ১৪ (৩), বাঁকুড়ায় ৮৫ (৭৪), ঝাড়গ্রাম ৪৭ (৫৩), পশ্চিম মেদিনীপুর ১৩০ (১২৪), পূর্ব মেদিনীপুর ১৪৪ (১৫১), পূর্ব বর্ধমান ৫৩ (৫৩), পশ্চিম বর্ধমান ৪৮ (৪৫), হাওড়া ১২৫ (১১৫), হুগলিতে ১৩৫ (১০৮), উত্তর ২৪ পরগনায় ২১৬ (২০৭), দক্ষিণ ২৪ পরগনায় ১০৬ ( ১১৫) জন আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications