কলকাতায় একদিনে ১৯ জনের মৃত্যু! ফের উদ্বেগ বাড়িয়ে দিল করোনা-পরিসংখ্যান

করোনার সংক্রমণে বাংলা দু-লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সোমবার দৈনিক সংক্রমণে সবার উপরে উত্তর ২৪ পরগনা। তারপরেই রয়েছে কলকাতা। দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন পাঁচশোরও বেশি।

করোনার সংক্রমণে শুধু কলকাতাতেই মৃত্যু ছাড়িয়ে গেল ১৬০০। সোমবার একদিনেই করোনা প্রাণ কেড়েছে ১৯ জনের। দৈনিক সংক্রমণেও সবার উপরে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন পাঁচশোরও বেশি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। মোট সংক্রমণে সবার উপরে এখনও রয়েছে কলকাতা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬৫। উত্তর ২৪ পরগনায় ৫১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৫২৮। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজারের উপরে। উদ্বেগ বাড়িয়ে করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬০০ জন। উত্তর ২৪ পরগনাতেও মৃতের সংখ্যা হাজার ছুঁতে চলেছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৫০৬৫৫। এদিন ৫২৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬০০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪৯১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪১৪২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬২৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪৫৭০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৯৮৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪০৪৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪২৮৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৬৪ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৬৬৫৮। এদিন আক্রান্ত হয়েছেন ২১০ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০৪ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৯০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫৩৫৬। হুগলিতে ১৩৪ জন বেড়ে আক্রান্ত ১১৩৭৩ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৪০০২, কোচবিহারে ৪৯৭১, দার্জিলিংয়ে ৭১৩৬, কালিম্পংয়ে ৭৯১, জলপাইগুড়ি ৫৪১৪, উত্তর দিনাজপুর ৩১৫৫, দক্ষিণ দিনাজপুর ৪৮৯০, মালদহ ৬২৮৭, মুর্শিদাবাদ ৫১৫২, নদিয়া ৬৩০০, বীরভূম ৩২৫৮, পুরুলিয়া ২৮৬০, বাঁকুড়া ৪৭৩৮, ঝাড়গ্রাম ৫৫৮, পশ্চিম মেদিনীপুর ৮৬৭০, পূর্ব মেদিনীপুর ৯৬৬০, পূর্ব বর্ধমান ৪৩৪৬, পশ্চিম বর্ধমান ৬২৯৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+