Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে শীতের দাপট, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

লা নিনা ও উত্তুরে হাওয়ার প্রভাবে এ বছর জাঁকিয়ে শীত পড়ার আশায় ছিলেন বহু মানুষ। তবে নভেম্বর জুড়ে শীত কার্যত উধাও ছিল। ডিসেম্বরের শুরুতে সামান্য ঠান্ডার দেখা মিললেও তা বেশিদিন স্থায়ী হয়নি। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের গতি কিছুটা থমকে থাকলেও বড়দিনের মুখে ফের ঠান্ডা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।

বড়দিন একেবারে দরজায় কড়া নাড়ছে, অথচ কলকাতা ও দক্ষিণবঙ্গে এখনও তীব্র শীতের দেখা নেই। দিনের বেলায় হালকা শীত থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৫ ডিসেম্বরের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এদিকে ভোরের দিকে কুয়াশার দাপট ইতিমধ্যেই নজরে পড়ছে বিভিন্ন জেলায়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে সকাল ও সন্ধ্যার ঠান্ডা তুলনামূলক কম অনুভূত হবে।
পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা বেশি থাকবে।

পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যেতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে তুলনামূলক উষ্ণতা থাকলেও উত্তরবঙ্গে শীতের দাপট বজায় থাকবে। দার্জিলিং জেলা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি মালদা ও আশপাশের এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

সব মিলিয়ে মোটের ওপর বড়দিনে দক্ষিণবঙ্গে শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর, সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট ফলে ভোরে রাস্তায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+