রেমালের তাণ্ডবে রাজ্যে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যে প্রলয় দেখিয়েছে সিভিআর সাইক্লোন রেমাল৷ আর তার ফলে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রেমালের ব্যাপক প্রভাব পড়েছে। সোমবার এই বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেমালের ফলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি৷ পরিবারগুলিকে আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রেমালের তাণ্ডবে রাজ্যে মোট চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসেব করা যায়নি। এদিন এক্স হ্যান্ডেলে বেশ বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, " এবারো সাইক্লোন 'রেমালে'র প্রভাবে আমাদের রাজ্যে প্রভুত ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম। নিহতদের পরিবারবর্গকে আমার আন্তরিক সমবেদনা জানাই, তাঁদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে।"
পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে। প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারো সাইক্লোন ‘রেমালে’র প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার…
— Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2024
এখন লোকসভা নির্বাচন চলছে। সেই কারণে আদর্শ আচরণবিধি লাঘু আছে। একাধিক বিধিনিষেধ আছে। সেই সব সরে গেলে এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে। এই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, " ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বণ্টন আইন মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে। নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরো গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব।"
রেমাল মোকাবিলায় রাজ্য প্রশাসন এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেজন্য ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, দুর্যোগের মোকাবিলায় সকলে সংহতভাবে সব সময় মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। দু'লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় ১৪০০ শিবিরে সরানোর কৃতিত্ব আমাদের পুরসভা - পঞ্চায়েতগুলিরও। এজন্য আমি রাজ্য ও স্থানীয় প্রশাসনের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। "
জনসাধারণের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, " আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না। পরিস্থিতির মোকাবিলায় যা যা করণীয়, আমরা সবটাই করবো৷ "
-
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন











Click it and Unblock the Notifications