পুরস্কারস্বরূপ চাকরির ঘোষণা মমতার! বিজেপির চক্রান্ত রুখতে করতে হবে স্রেফ একটা কাজ

দাঙ্গাবাজ বিজেপিকে রোখার উপায়ও বাতলে দিলেন মমতা। সেইসঙ্গে ঘোষণা করলেন, ‘বাংলায় দাঙ্গা লাগাতে দেব না। দাঙ্গাবাজ ধরলেই পুরস্কার স্বরূপ চাকরি দেবে রাজ্য সরকার।’

বিজেপি রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানের সরকার জনসভা থেকে দাঙ্গাবাজ বিজেপিকে রোখার উপায়ও জানিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে ঘোষণা করলেন, 'বাংলায় দাঙ্গা লাগাতে দেব না। দাঙ্গাবাজ ধরলেই পুরস্কার স্বরূপ চাকরি দেবে রাজ্য সরকার।'

পুরস্কারস্বরূপ চাকরির ঘোষণা মমতার! বিজেপির চক্রান্ত রুখতে করতে হবে স্রেফ একটা কাজ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'বিজেপি ও আরএসএস মিলে ষড়যন্ত্র করছে দাঙ্গা বাধানোর। দাঙ্গা বাধিয়ে তার ফায়দা লোটাই ওদের কাজ। কিন্তু আমাদের সেই চক্রান্ত রুখতে হবে।' তার জন্যই আগাম পুরস্কার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি জনসভা থেকে তিনি ঘোষণা করলেন, 'যে ব্যক্তি হাতেনাতে দাঙ্গাবাজদের ধরতে পারবেন, তাঁকে পুরষ্কৃত করা হবে।'

মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার বলেন, 'ত্রিপুরায় পট পরিবরর্তন হয়েছে বলেই যে এ রাজ্যে এমনটা ঘটবে, তা ভাবার কোনও কারণ নেই। যারা এমনটা ভাবছে, চারা মুর্খের স্বর্গে বাস করছে। শীঘ্রই তার প্রমাণ পাবে। আমরা মানুষের পাশে থাকার জন্য সরকার চালাই। তাই মানুষই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দাঙ্গাবাজ বিজেপিকে যথাযোগ্য জবাব দিয়ে দেবে।'

মমতা বলেন, 'দুটি গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগানো ওদের কাজ। টাকা দিয়ে বিজেপি ও আরএসএস এসব করাচ্ছে। আমরা সেইসব গোষ্ঠী সংঘর্ষ রোখার উদ্যোগ নিয়েছি। এ ভূমি খুব শক্ত। এখানে এত সহজে দাঙ্গা বাধিয়ে সম্প্রীতি নষ্ট করা যাবে না। স্পর্শকাতর বিষয় রুখতে তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি তৈরি করতে চাইছেন। তিনি চাইছেন সেইসব কমিটিতে সাধারণ মানুষের যোগদান।

তিনি যেমন পুলিশকেও সতর্ক থাকতে বলেছেন দাঙ্গা বাঁধানোর চক্রান্ত রুখতে, স্থানীয় বাসিন্দাদেরও কমিটির আওতায় এনে দাঙ্গাবাজদের হাতেনাতে ধরতে পরামর্শ দিচ্ছেন। প্রয়োজনে ছবি তুলে পুলিশকে দিলেও, তারা ব্যবস্থা নিতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই কাজে পুলিশ ও সাধারণের পাশাপাশি ক্লাবগুলিকেও এগিয়ে আসতে নির্দেশ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+