মুখ্যমন্ত্রীর ভাষণের সময় অমনযোগী, 'সতর্কিত' মন্ত্রী, ভবিষ্যত পদক্ষেপ নিয়ে জল্পনা
সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রীকে 'হুঁশিয়ারি'। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় কথা বলছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সে দিকে চোখ যেতেই মুখ্যমন্ত্রী বলেন,'রবি শুনছ তো'।
সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রীকে 'হুঁশিয়ারি'। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় কথা বলছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সে দিকে চোখ যেতেই মুখ্যমন্ত্রী বলেন, 'রবি শুনছ তো'। সভার মঞ্চ থেকেই মন্ত্রীর ভবিষ্যত নিয়ে শুরু হয়ে যায় গুঞ্জন।

শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনা হয়েছে সবে মাত্র। মঞ্চে ভাষণ দিতে শুরু করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মঞ্চে বসেই অপর মন্ত্রী বাচ্চু হাঁসদার সঙ্গে কথা বলছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভাষণ দিতে দিতেই, মুখ্যমন্ত্রীর চোখ চলে যায় সেইদিকেই। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, রবি শুনছ তো।
মুখ্যমন্ত্রীর এর পরের মন্তব্য মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে আরও সতর্কীকরণ বার্তা বয়ে আনে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর উত্তরবঙ্গ উৎসবের আয়োজন করে। রবি যদি কন্টিনিউ করে, তবে পরের বার ও আয়োজন করবে। না হলে অন্য কেউ করবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যদি পর্যটন দফতর উৎসবের আয়োজন করে, তবে ওরা সে সব পরিকল্পনা করবে।
মুখ্যমন্ত্রী ভাষণ চলাকালীন এমন কী ভাষণ শেষ হতেই জল্পনা চলে, রবীন্দ্রনাথ ঘোষ কি আর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী থাকছেন না ? আর যদি থেকেও যান, তাহলে কি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের হাতে কি থাকবে না উত্তরবঙ্গ উৎসবের দায়িত্ব ?
সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আগেকার মন্ত্রী নিজের দলেরই গৌতম দেবের সময়ের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন। এর পরেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু করে বিরোধীরা। তৃণমূলের তরফে সতর্ক করা হয় রবীন্দ্রনাথ ঘোষকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনায় 'অমনযোগী' রবীন্দ্রনাথ ঘোষকে আগের ঘটনার জেরে একইসঙ্গে বার্তা দেওয়া হল কিনা, সেই প্রশ্ন শুরু হয়েছে দলের একাংশের মধ্যে।
যদিও পরে মুখ্যমন্ত্রী বলেন, তিনি রবিকে বকুনি দেননি। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে জল্পনা শুরু হয়েছে উত্তরবঙ্গের তৃণমূল মহলে।












Click it and Unblock the Notifications