Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রাথমিকে পঠন পাঠন! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের

এবার আর চতুর্থ শ্রেণি নয়, পঞ্চম শ্রেণিকে প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারি স্কুলগুলিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিক বিভাগে নিয়ে যেতে কাজও শুরু হয়ে গিয়েছে।

এবার আর চতুর্থ শ্রেণি নয়, পঞ্চম শ্রেণিকে প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারি স্কুলগুলিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিক বিভাগে নিয়ে যেতে কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী শিক্ষাবর্ষেই প্রাথমিকস্তরে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে পবলেও জানা গিয়েছে।

 প্রাথমিকে পঠন পাঠন! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যেসব প্রাথমিক স্কুলে পরিকাঠামো রয়েছে, সেই সব স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণির ক্লাস হবে প্রাথমিকেই। আর যেগুলিতে নেই সেগুলির পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সেইসব স্কুলে পরের শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণির ক্লাস প্রাথমিকেই শুরু করা যায়।

সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৫৮ হাজার প্রাথমিক স্কুল রয়েছে। এগুলির মধ্যে ২ হাজার স্কুলে পঞ্চম শ্রেণি চলে প্রাথমিকেই। বাকি প্রায় ৫৬ হাজার স্কুলকে পঞ্চম শ্রেণির ক্লাস নিতে প্রাথমিকেই পরিকাঠামো তৈরি করতে হবে। শুধু ঘর তৈরি করলেই হবে না, শিক্ষক শিক্ষিকাও নিয়োগ করতে হবে।

যদিও শিক্ষা মহলের একাংশের বক্তব্য, অনেক প্রাথমিক স্কুলে এখনই পর্যাপ্ত শিক্ষক নেই। নেই-এর তালিকায় রয়েছে শ্রেণিকক্ষও। ফলে সরকারের উদ্যোগ পড়ুয়াদের কতটা উপকার করতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+