জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের নানুর
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলার নানুরের ডাঙাপাড়া গ্রাম। এই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতভর বোমাবাজি হয়।
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলার নানুরের ডাঙাপাড়া গ্রাম। এই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতভর বোমাবাজি হয়।

এই বোমাবাজির ঘটনাতে আহত হয়েছেন চারজন। তাদের বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই এলাকায় গিয়েছে পুলিশ। এই এলাকায় থমথমে অবস্থা। পুলিশ এলাকায় টহল দিচ্ছে।
জানা গিয়েছে, ডাঙ্গাপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কয়েকটি জারে তাজা বোমাসহ বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। প্রায় ৯০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে।
পরে খবর দেওয়া হয় বোমা শনাক্তকরণ ও বোমা নিষ্ক্রয় করার দলকে। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। পুলিশ এর পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে।

Click it and Unblock the Notifications