Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bagda By Election 2024: বাগদায় অবাধ ছাপ্পা, প্রতিবাদ করতেই হামলা বিজেপির প্রার্থীর উপর! ভাঙা হল গাড়ি

Bagda By Election 2024: উপ নির্বাচনেও অবাধ ছাপ্পা! বাগদার ১৮৮ নম্বর বুথের ঘটনা। ঘটনার প্রতিবাদ করায় ভাঙচুর করা হল বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের গাড়ি। এমনকি তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এমনকি সংবাদমাধ্যমের একাধিক গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী। প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের (Election Commission of India) ভূমিকা। পুরো ঘটনার খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন। বাগদা (Bagda By Election 2024) সহ রাজ্যের একাধিক আসনে আজ বুধবার উপ নির্বাচন চলছে। সকাল থেকে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে।

Bagda By Election

কোথাও বুথ দখল তো কোথাও বিজেপি প্রার্থীর উপর হামলা। এমনকি খাস কলকাতায় অর্থাৎ মানিকতলা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। আর এর মধ্যেই বাগদায় দফায় দফায় একাধিক বুথে ছাপ্পার অভিযোগ সামনে আসে।

তেমনই ১৮৮ নম্বর বুথে অবাধ ছাপ্পার অভিযোগ শুনে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। দেখা যায়, বুথের মধ্যে একাধিক বহিরাগত বসে রয়েছেন। এমনকি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীও বুথের মধ্যে বসে রয়েছেন বলেও দেখা যায় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। কার্যত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই কাজ চলছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কয়েক হাজার ছেলে চলে আসে। এমনকি বাগদার বিজেপির প্রার্থীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। বিনয়বাবু বলে, জয় বাংলা স্লোগান দিতে দিতে থাকেন একদল যুবক। শুধু তাই নয়, হঠাত করেই ঘুষি মারতে শুরু করে দেয়। এমনকি বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করেই করা হয় ইটবৃষ্টি। ফলে ভেঙে যায় গাড়ির একাংশ। কার্যত প্রাণ হাতে নিয়েই এলাকা ছাড়েন বিজেপি নেতা-কর্মীরা। হামলা থেকে বাদ পড়েনি সংবাদমাধ্যমের কর্মীরাও।

বিনয় কুমার বিশ্বাস বলেন, ভোটের নামে প্রহসন চলছে। যেভাবে হামলা হল পুলিশ সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করল। এমনকি যথাযথ কেন্দ্রীয় বাহিনীও সেখানে ছিল না বলেও দাবি বিজেপি প্রার্থীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে বাগদায় তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে ঠাকুর পরিবারের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। একেবারেই নতুন মুখ। মতুয়া ভোট ব্যাঙ্ক ফিরে পেতে ফের ঠাকুর পরিবারের সদস্যের প্রতিই ভরসা রেখেছে শাসক দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+