Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান জালে পড়তেই তদন্তভার নিল সিআইডি, নিয়ে আসা হল ভবানী ভবন

Sheikh Shahjahan Arrested: সন্দেশখালির তদন্তভার নিল সিআইডি। বুধবার মধ্যরাতে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপরেই আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এরপরেই সন্দেশখালির ঘটনায় তদন্তভার নিল সিআইডি। আর তা নেওয়ার পরেই কার্যত গ্রিন করিডর করে শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয়।

আপাতত কয়েকদিন সেখানেই তাঁর ঠিকানা হতে চলেছে। সিআইডির আধিকারিকরা 'বেতাজ বাদশা'কে জিজ্ঞাসাবাদ (Sheikh Shahjahan Arrested) করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে সন্দেশখালিতেও যেতে পারেন সিআইডি আধিকারিকরা। অন্যদিকে শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে।

investigation in Sandeshkhali

রয়েছে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ। অভিযুক্ত সিরাজকেও সিআইডি গ্রেফতার করে কিনা সেদিকেই নজর সবার। তবে এদিন বারাসাত আদালত থেকে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan Arrested) একেবারে কড়া নিরাপত্তায় বের করে সিআইডির সদর দফতর ভবানী ভবন নিয়ে আসা হয়।

একেবারে সংবাদমাধ্যমের চোখ এড়িয়েই তাঁকে নিয়ে আসা হয়। খবর অনুযায়ী, বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর, ভোজেরহাট পেরিয়ে সায়েন্স সিটি হয়ে শাহজাহানকে কলকাতায় নিয়ে আসা হয়। একেবারে 'গ্রিন করিডর' করে দেওয়া হয় গোটা রাস্তা। ছিল না কোনও গাড়ি।

এমনকি সুকৌশলে কার্যত বসিরহাট রেলস্টেশনের সামনে আঁটকে দেওয়া হয় সমস্ত সংবাদমাধ্যমের গাড়ি। এদিন আদালত থেকে বেরনোর পরেই শেখ শাহজাহানের গাড়ি ধাওয়া করে সংবাদমাধ্যম। কোথায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সে খবর মানুষকে জানানোর জন্য কনভয়ের পিছনে যান সংবাদমাধ্যম কর্মীরা।

কিন্তু বসিরহাট রেল গেটের সামনে হঠাত করেই কনভয়ে ঢুকে পড়ে বাইরের একটি গাড়ি। ফলে আঁটকে যায় সংবাদমাধ্যমের গাড়িগুলি। এমনকি কনভয়ের দুটি গাড়িও আঁটকে যায়। কিন্তু ততক্ষণে শেখ শাহজাহানকে নিয়ে যে পুলিশের গাড়িতে যাচ্ছিল তা বেরিয়ে যায়।

একজন প্রভাবশালী অপরাধীকে নিয়ে যখন পুলিশেরর কনভয় যাচ্ছিল সেই সময় কীভাবে বাইরের গাড়ি ঢোকে তা নিয়ে প্রশ্ন অঠে। তবে যেভাবে শেখ শাহজাহানকে ভবানী ভবনে পুলিশ নিয়ে এসেছে তা সবটাই সাজানো একটা চিত্রনাট্য বলেই মত বিশ্লেষকদের।

বলে রাখা প্রয়োজন, ইডির উপর হামলা সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। রয়েছে খুনের চেষ্টার ধারা, ভয় দেখানো সহ একাধিক অভিযোগ। যার মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য মামলা রয়েছে বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+