Panchayat Election 2023: ভাঙড়ে জারি ১৪৪ ধারা, সিআইডি তদন্তের নির্দেশ! সিবিআই চাইলেন নওশাদ
West Bengal Panchayat Election 2023: ভোট গণনার রাতে রণক্ষেত্র ভাঙড়। একেবারে মুরিমুড়কির মতো বোমাবাজির অভিযোগ। এখনও পর্যন্ত ভাঙড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এমনকি এক পুলিশ আধিকারিকও ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ নবান্নের। আর এরপরেই তদন্ত শুরু করে দিলেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ভাঙড়ে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। যদিও ভাঙড়ে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

এমনকি এই বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে ঘটনার পর থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি। যদিও ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও ইতিমধ্যে ভাঙড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ভোটের ফলাফল ঘোষণার পরেই রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে একেবারে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। যদিও রাতেই এলাকাতে পৌঁছে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
শুধু তাই নয়, পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আর এই সংঘাতে দুই আইএসএফ কর্মী এবং এক যুবকের মৃত্যু হয়েছে। যদিও ওই যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে স্থানীয় সূত্রে খবর। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী।
ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে ভাঙরে অশান্তি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সন্ত্রাস নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় ৭১ হাজার বুথে ভোট হয়েছে। কিন্তু বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। এমনকি ভাঙড়, ডোমকলের প্রসঙ্গ তুলে ধরেন এদিন প্রশাসনিক প্রধান।
তিনি বলেন, আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি। তবে ডোমকল কিংবা ভাঙড়ের ঘটনার জন্যে বিরোধীদেরই দায়ী করেন। ইতিমধ্যে একাধিক ঘটনায় পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলে জানান প্রশাসনিক প্রধান।
আর এরপরেই ভাঙড়ের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যে ভাঙড়ের ঘটনায় বিরোধীদের দায়ী করেছেন প্রশাসনিক প্রধান। সেখানে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধীদের।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications