পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ছৌ নৃত্য শিল্পীর, আহত ২০
পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ছৌ নৃত্য শিল্পীর, আহত ২০
অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ছৌ নৃত্য শিল্পীর। আহত হয়েছেন আরও কুড়ি জন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার বরাবাজার এলাকার কড়াদি মোড়ে। পুলিশ জানায়, যে গাড়িতে করে ওই ছৌ নৃত্য শিল্পীরা ফিরছিলেন সেই গাড়িটি কোনও কারণে উলটে যায়। গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে যে কোটশিলা এলাকার ৩৭ জনের ছৌ নাচের একটি দল অনুষ্ঠান করতে গিয়েছিল এই জেলার বান্দোয়ান এলাকায়। মঙ্গলবার সকালে অনুষ্ঠান শেষে ফিরছিলেন তারা। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য গত মাসেই পুরুলিয়া জেলার রঘুনাথপুর পুরসভা আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়ছিল দুই ছৌ নৃত্য শিল্পী র। সুরুলিয়া থেকে রঘুনাথপুর যাওয়ার সময় আনাড়া এলাকায় ওই দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। আহত হয়েছিল দশ জন ছৌ নৃত্য শিল্পী। এই জেলার বাঘমুণ্ডি এলাকার ছৌ নাচ বিশ্বখ্যাত।












Click it and Unblock the Notifications