Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফেসবুক থেকে ছেলেদের ছবি ডাউনলোড! পরিচারিকাকে 'মা' বানিয়ে বিয়ে নিয়ে অভিনব প্রতারণা

ফেসবুক থেকে ছেলেদের ছবি ডাউনলোড! পরিচারিকাকে 'মা' বানিয়ে বিয়ে নিয়ে অভিনব প্রতারণা

বিয়ে নিয়ে অভিনব প্রতারণা। পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ। এক অভিযোগের ভিত্তি জামশেদপুর থেকে কাকলি বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

 প্রাক্তন আধিকারিকের অভিযোগে তদন্ত শুরু

প্রাক্তন আধিকারিকের অভিযোগে তদন্ত শুরু

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের এক প্রাক্তন আধিকারিক ২৯ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়।

অভিনব কায়দায় প্রতারণা

অভিনব কায়দায় প্রতারণা

ওই প্রাক্তন আধিকারিকের বয়ান অনুযায়ী, মেয়ের জন্য পাত্রের বিজ্ঞাপন দেখে একটি নম্বরে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে ওই নম্বর থেকে বিভিন্ন ছেলের ছবি পাঠানো হয়। তবে কোনও ছেলের ছবি দেখে পছন্দ হলে, কোনও ফোন নম্বর দেওয়া হত না। বলা হত এর জন্য আলাদা প্যাকেজের কথা। বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত মহিলা তাঁর ফোন থেকে কনফারেন্স কলের মাধ্যমে কথা চালাত। পাত্রী পক্ষের থেকে প্যাকেজের টাকা আদায় হয়ে গেলে আর কোনও রকমের যোগাযোগ রাখত না সে।

বুধবার জামশেদপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

বুধবার জামশেদপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

অভিযুক্ত কাকলি বিশ্বাসকে বুধবার কেষ্টপুর থানার পুলিশ জামশেদপুর থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, ফেসবুক থেকে বিভিন্ন ছেলের ছবি ডাউনলোড করে পাত্রী পক্ষের কাছে পাঠাত সে। সঙ্গে টাকার বিনিময়ে মা সাজানো হত পরিচারিকাদের।

চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

প্রথমে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। পরবর্তী সময়ে চক্রের বাকি খোঁজ চালানোর বিষয়টি খতিয়ে দেখতে চায় বিধাননগর সাইবার ক্রাইম থানা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+