শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথের, শর্তসাপেক্ষে জামিন
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন। ১২ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত।
ইডি মন্ত্রীকে হেফাজতে নিতে চেয়েছিল। তবে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে রাজ্যের কারা এবং ক্ষুদ্র এবং ছোট উদ্যোগ দফতরের মন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী দুর্নীতি মামলায় সরাসরি অভিযুক্ত হলেন।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নাম রয়েছে ইডির চার্জশিটে। চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধারও করেছিলেন। বার দুয়েক ইডির দফতরে হাজিরা এড়ালেও গত মাসে হাজিরা দেন মন্ত্রী। এরপর ইডি চার্জশিট জমা দেয়।
আদালত জানিয়ে দিয়েছে, জামিন পেলেও নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ বোলপুর ও কলকাতার বাইরে আর কোথাও মন্ত্রী যেতে পারবেন না। তদন্তে সহযোগিতা করবে। যতদিন শুনানি চলবে ততদিন মেনে চলতে হবে এই নিয়ম। ইডির আইনজীবী ধীরাজ দ্বিদেদীর কথায়, সাত দিনের জন্য চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চেয়েছিলাম। আগামী ১৬ সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে।
রাজভবন থেকে চার্জশিটের অনুমোদনের নথি না আসায় থমকে ছিল বিচারপ্রক্রিয়া। পরবর্তীকালে অনুমোদন দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপর আদালতে চার্জশিট জমা পড়ে। তখনই আদালত নির্দেশ দিয়েছিল ১৫ দিনের মধ্যে মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হবে।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications