কীভাবে হয়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি! কীভাবে জড়িত কালীঘাটের কাকু? বড় খেলাটা খেলে দিল সিবিআই
West Bengal primary Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! মামলার তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিট (supplementary charge sheet) জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই (CBI)। তাৎপর্যপূর্ণ ভাবে অতিরিক্ত এই চার্জশিটের প্রথমেই 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম রয়েছে। এছাড়াও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, 'মিডল ম্যান' প্রাক্তনব তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অরুণ হাজরার নাম রয়েছে সিবিআই'য়ের সাপ্লিমেন্টরি চার্জশিটে।
শুধু তাই নয়, প্রাথমিক নিয়োগে কীভাবে কেলেঙ্কারি তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আজ শুক্রবার কলকাতা নগরদায়রা আদালতে এহেন (West Bengal primary Recruitment Scam) সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দেয় সিবিআই (CBI) ।

জানা যাচ্ছে, নয়া এই চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের ধারা অর্থাৎ ২০১ নতুন ভাবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি জমা দেওয়া চার্জশিটে জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। শুনানিতে মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে সবার।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদফায় সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে জেরা করেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে। যদিও তা পেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একেবারে কালঘাম ছুটে গিয়েছে। আইনজীবীদের মতে, প্রমাণ লোপাটের ধারা চার্জশিটে যুক্ত করায় আগামীদিনে আরও বিপদে পড়বেন কালীঘাটের কাকু।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশেনিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। একই সঙ্গে বিপুল আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলার সূত্র ধরেই সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন। দীর্ঘ সময় জেলে কাটান। এই মামলাতেই পরে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে সিবিআই।
এরপর কয়েক দফায় তদন্তকারী আধিকারিকরা তাঁকে জেরা করেন। একই সঙ্গে আরও বেশ কয়েকজনকে জেরা করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তদন্তে একাধিক নতুন তই৯থ্য হাতে পান আধিকারিকরা। সেই সমস্ত তথ্য এবং প্রমাণকে ভিত্তি করেই এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা নগরদায়রা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করতেন বলে দাবি। এমনকী তাঁর 'স্যার' তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে কেউ ধরতে পারবে না বলেও বারবার দাবি করেন।












Click it and Unblock the Notifications