ভোট পরবর্তী হিংসা তদন্তে তৎপরতা, সিবিআইয়ের হাতে গ্রেফতার ১ অভিযুক্ত

ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা,সিবিআইয়ের হাতে গ্রেফতার ১ অভিযুক্ত

ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জগদ্দলের বাসিন্দা তিনি। অভিযু্ক্তের নাম রতন হালদার। ভোট পরবর্তী হিংসা মামলায় জড়িত থাকার অভিযোগে সিবিআই তাঁকে গ্রেফতার করেছে বলে খবর। শোভারানি মণ্ডল নামে বিজেপি কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই। ঘটনায় শুক্রবার সকালে ১ জনকে গ্রেফতার করা হয়েছে জগদ্দল থেকে। ধৃত যুবকের নাম রতন হালদার। বিজেপি কর্মীর মাকে বাঁশদিয়ে পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২ মে শ্যামনগরের রাইতা বিআর ওয়ান কলোনিতে ঘটেছিল ঘটনাটি। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই তদন্তকারীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন ছেলেকে বাঁচাতে গিয়ে মার খেয়েছিলেন মা। গতকাল ব্যারাকপুর আদালতে আত্মসমর্পন করেন অভিযুক্ত। নদিয়ায় খুনের ঘটনায় ৪ জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

 ভোট পরবর্তী হিংসা

ভোট পরবর্তী হিংসা

একুশের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল বিজেপি। এই ঘটনায় হাইকোর্টে মামলা দােয়র করা হয়। তারপরেই হাইকোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্বদেয়। ভোট আরও ৩ টি এফআইআর দায়ের করেছে সিবিআই। মামলার সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। নতুন ৩টি মামলার মধ্যে ১টি নদিয়া এবং ২টি উত্তর ২৪ পরগনার। নদিয়ার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের মৃত্যু মামলায় সিবিআইয়ের দুই জনকে গ্রেফতার করেছে। গত ১৪ মে হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হন ধর্ম মণ্ডল। অভিযোগ তীর ছিল তৃণমূলের দিকে।

 তদন্তে কারা

তদন্তে কারা

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে মোট ৮৪ জন অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার। জোন ভাগ করতে তদন্ত করছে সিবিআই। প্রত্যেক জোনে ২১ জন করে তদন্তকারী অফিসার রয়েছেন। এদিকে আবার রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা মামলায় সিট গঠন করেছে। গতকাল সিট গঠনের পরেও কেন তদন্ত শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে। তারপরেই ১০ বিশেষ আইপিএস অফিসারকে সিটের তদন্তের নজরদারির দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪টি জোনে ভাগ করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 চার্জশিট দাখিল সিবিআইয়ের

চার্জশিট দাখিল সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বীরভূমের বিজেপিকর্মী মনোজ জয়সওয়ালের মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা েদওয়া হয়েছে। গত ১৪ মে মনোজকে খুনের অভিযোগ রয়েছে। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। বৃহস্পতিবার চার্জশিটে সিবিআই জানিয়েছে ধৃতরা যেন কোনও ভাবেই জামিন না পায়। জেল হেফাজতে রেখেই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+