করোনা নেগেটিভ নারায়ণ দেবনাথ, স্বস্তিতে অগণিত শুভানুধ্যায়ী

করোনা নেগেটিভ নারায়ণ দেবনাথ, স্বস্তিতে অগণিত শুভানুধ্যায়ী

স্বস্তির খবর, করোনা আক্রান্ত হননি প্রবীণ কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথ। তবে চিকিৎসার জন্য এদিনই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

করোনা নেগেটিভ নারায়ণ দেবনাথ, স্বস্তিতে অগণিত শুভানুধ্যায়ী

পদ্মশ্রী পুরস্কারে নাম ঘোষণার দিন থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে তাঁর কোভিড টেস্টও করানো হয়। বৃহস্পতিবার কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে নারায়ণবাবুর। করোনায় আক্রান্ত হননি প্রবীণ শিল্পী। এই খবরে সাময়িক ভাবে স্বস্তি পেয়েছেন নারায়ণবাবুর পরিবার এবং তাঁর অনুরাগী ও গুণমুগ্ধরা।

তবে পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, চিকিৎসার জন্য বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নারায়ণ দেবনাথকে। ডক্টর সমরজিৎ নস্করের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে পরিবারের তরফে আগেই ভাবা হয়েছিল যে নারায়ণবাবুকে হাসপাতালে ভর্তি করা হবে। সেই জন্যই কোভিড টেস্ট হওয়া প্রয়োজন ছিল। আর তাই গতকাল শিল্পীর শিবপুরের বাড়িতে এসে লালার নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা।

২০১৩ সালে নারায়ণ দেবনাথকে 'বঙ্গবিভূষণ' পুরস্কারে সম্মনিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রবীণ কার্টুনশিল্পী পেয়েছেন সাহিত্য অকাদেমি। রাষ্ট্রপতির তরফ থেকেও তাঁর জন্য এসেছে বিশেষ পুরস্কার। দেরিতে হলেও এবার পদ্মশ্রী পুরস্কারের জন্যও নির্বাচিত হয়েছেন নারায়ণ দেবনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+