রাজ্যজুড়ে শুরু হচ্ছে একাধিক প্রকল্পের ক্যাম্প! কবে থেকে? কারা আবেদন করবেন? কতদিন চলবে? কী নথি লাগবে? জানুন
রাজ্য জুড়ে 'যুবসাথী' প্রকল্প চালু হওয়ার আগেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার অর্থাৎ আগামীকাল থেকেই থেকে শুরু হয়ে যাচ্ছে বিশেষ ক্যাম্প। আর তার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য ছুটির দিনেই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণার ভিত্তিতেই 'স্বনির্ভর বাংলা' শীর্ষক এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

কবে এবং কোথায় এই ক্যাম্প?
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। সময় হল, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সরকারি ছুটির দিন গুলিতে শিবির বন্ধ থাকবে। বিডিও এবং পুরসভার অফিস ছাড়াও যেখানে জনসমাগম বেশি থাকে, সেই সমস্ত জায়গাতেও এই ক্যাম্প বসবে।
কোন কোন প্রকল্প নিয়ে আবেদন?
এই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, ভূমিহীন ক্ষেতমজুর এবং কৃষকদের আবেদন গ্রহণ করা হবে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে 'যুবসাথী' প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হবে।
কীভাবে চলবে শিবির?
'দুয়ারে সরকার'-এর আদলেই আয়োজন হবে এই শিবির। প্রতিটি ক্যাম্পে কৃষি, যুব কল্যাণ, নারী, বিদ্যুৎ ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। আবেদনপত্র গ্রহণ করার পর নির্দিষ্ট পোর্টালে গিয়ে তথ্য আপলোড করতে হবে। নথি যাচাই করার পর তবেই গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আধিকারিককে ক্যাম্পে সকাল ১০টার আগেই হাজির থাকতে বলা হয়েছে। প্রয়োজন পড়লে স্থানীয় থানার সাহায্য নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
কী কী নথি লাগবে?
আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, জাতিগত শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি এবং দুই কপি পাসপোর্ট ছবি সাথে রাখতে হবে।
রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে যে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে যুবসাথী, ভূমিহীন ক্ষেতমজুর এবং কৃষকদের জন্য সেচের জলের নির্ধারিত জলকর সম্পূর্ণ মকুব করা হবে।
সমস্তটা মিলিয়ে প্রকল্প বাস্তবায়নে প্রশাসন যে জোরকদমে নামছে, তা একদম স্পষ্ট।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications