গাফিলতির অভিযোগ! পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা নিয়ে কড়া নির্দেশ, কী জানাল কলকাতা হাইকোর্ট?
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ ঘিরে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যে, লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ না করে শুধুমাত্র নামের তালিকা দেওয়া যাবে না। অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর-সহ সম্পূর্ণ মেধা তালিকাটি প্রকাশ করতে হবে। ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করার আগেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০২৫ সালে পরীক্ষা হয়েছিল। গত ২৯ ডিসেম্বর সেই পরীক্ষার ফল প্রকাশ হলেও সেখানে পরীক্ষার নম্বর উল্লেখ ছিল না। আর এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিল কয়েকজন প্রার্থী। আদালত জানিয়ে দেয় যে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য নম্বর প্রকাশ করা অত্যন্ত জরুরি।
সেইসঙ্গে আবার উচ্চতা মাপা নিয়ে অভিযোগ তোলেন ১৫ জন প্রার্থী। তাদেরকেও আবার নতুন করে আবেদন করার সুযোগ দিয়েছে আদালত। তাঁদের দাবি ছিল যে, শারীরিক পরীক্ষায় মাপজোখে ভুল হয়েছে, যে কারণে তাঁরা ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়েছেন। আদালতের নির্দেশ অনুসারে, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের আবেদন গ্রহণ করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে তা নিয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে সিদ্ধান্ত জানাতে হবে।
উচ্চতা কমে যাওয়ার প্রশ্ন তো উঠতেই পারে না, এই যুক্তি তুলে ধরেই আবেদনকারীরা আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। এখন শুধু নজর, বোর্ড কী পদক্ষেপ নেয়।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications